• ঢাকা
  • |
  • রবিবার ২৯শে ভাদ্র ১৪৩৩ সন্ধ্যা ০৭:২৫:১৪ (13-Sep-2026)
  • - ৩৩° সে:

রোজাদারদের জন্য নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের মেহমানখানা

১১ মার্চ ২০২৪ সকাল ০৯:৫৪:০৭

রোজাদারদের জন্য নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের মেহমানখানা

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের পক্ষ হতে গতবারের ন্যায় এবারও ১ রমজান থেকে চালু হতে যাচ্ছে ‘ছাত্রলীগের মেহমানখানা’।

বিশ্ববিদ্যালয় ও আশপাশের রোজাদারদের জন্য চালু করা হচ্ছে মেহমানখানা। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রাশেদুল ইসলাম রিয়েল সরকারের উদ্যোগে চালু করা হবে এই মেহমানখানা। চলবে পবিত্র রমজান মাসব্যাপী।

যেসব রোজদার শিক্ষার্থী, কর্মচারী বাসার বাইরে ইফতার করেন তাদের জন্য খোলা থাকবে এই মেহমানখানা। ব্যক্তিগত অর্থায়নে এই মেহমানখানার আয়োজন করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রিয়েল।

ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রাশেদুল ইসলাম সরকার রিয়েল বলেন, ‘স্বাধীনতাবিরোধী মৌলবাদী শক্তির বিরুদ্ধে ছাত্রলীগ অগ্নিবীণা হাতে যেমন লড়তে পারে, তেমনি গণমানুষের দুর্যোগে-দুর্দিনে বাংলাদেশ ছাত্রলীগ দোলনচাঁপা হয়েও ফুটতে জানে।’

তিনি আরও বলেন, ‘জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের মেহমানখানায় ১ রমজান থেকে মাসব্যাপী (রমজানে ক্যাম্পাস যতদিন খোলা থাকবে) সকলের জন্য বিনামূল্যে স্বাস্থ্যসম্মত ইফতার বিতরণ করা হবে। ছাত্রলীগের মেহমানখানায় আমরা আমাদের সাধ্যমত ইফতারের ব্যবস্থা করে রাখবো, যাদের প্রয়োজন হবে তারা সহজেই আমাদের 'সেকেন্ড গেইটে' অবস্থিত অস্থায়ী স্টলে এসে সংগ্রহ করতে পারবেন।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ
পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৯:৪৭

নতুন ওয়েব ফিল্মে পরীমনি
নতুন ওয়েব ফিল্মে পরীমনি
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১০:৪২

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অস্ত্রসহ ডাকাত গ্রেফতার
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অস্ত্রসহ ডাকাত গ্রেফতার
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:০৪:২৯


বিএনপির মনোনয়নপত্র বিক্রি ১৫ সেপ্টেম্বর
বিএনপির মনোনয়নপত্র বিক্রি ১৫ সেপ্টেম্বর
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৫৪:০২

ভাঙ্গায় বাসের ধাক্কায় সাংবাদিক নিহত
ভাঙ্গায় বাসের ধাক্কায় সাংবাদিক নিহত
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৭:৫৩

রামপালের ২য় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ
রামপালের ২য় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩০:৫০

হবিগঞ্জে ধর্ষণের পর হত্যা, ২ জনের ফাঁসির আদেশ
হবিগঞ্জে ধর্ষণের পর হত্যা, ২ জনের ফাঁসির আদেশ
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২২:০১

ডেঙ্গুতে একদিনে মৃত্যু আরও ৬ জনের
ডেঙ্গুতে একদিনে মৃত্যু আরও ৬ জনের
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২১:২২