• ঢাকা
  • |
  • সোমবার ৯ই অগ্রহায়ণ ১৪৩৩ রাত ০৯:১৫:২২ (23-Nov-2026)
  • - ৩৩° সে:

সিলেটে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেলে শাবি ছাত্রের

১ নভেম্বর ২০২৩ বিকাল ০৩:২৩:২৭

সিলেটে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেলে শাবি ছাত্রের

সিলেট প্রতিনিধি: সিলেটের গোয়াইনঘাটে মোটরসাইকেল দুর্ঘটনায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রকিবুল ইসলাম সিফাত (২২) নামের এক যুবক নিহত হয়েছেন। ১ নভেম্বর বুধবার ভোর ৫টার দিকে উপজেলার সালুটিকর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সিফাত সিলেট মহানগরের বিমানবন্দর থানাধীন কালিবাড়ি এলাকার ফজলুল হকের ছেলে। তিনি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন ।

পুলিশ জানায়, সিফাত মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়েছিলেন। সালুটিকর সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে তার মোটরসাইকেল দুর্ঘটনাকবলিত হয়। এসময় সিফাত ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিন: ঢাবিতে ৬২ ধরনের গাছের চারা রোপণ

এ তথ্য নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে. এম নজরুল ইসলাম বলেন, ধারণা করা হচ্ছে, চলন্ত অবস্থায় শাবি শিক্ষার্থীর মোটরসাইকেলের সামনের চাকা বাস্ট হয়ে দুর্ঘটনাটি ঘটেছে। ময়নাতদন্ত শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু
ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু
২৩ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:২৫:৩৫



চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে হেরোইন-ককটেলসহ আটক ১
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে হেরোইন-ককটেলসহ আটক ১
২৩ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩১:২০