• ঢাকা
  • |
  • বুধবার ১৮ই ভাদ্র ১৪৩৩ সকাল ১১:১২:৪৭ (02-Sep-2026)
  • - ৩৩° সে:

দুই দিনের ব্যবধানে ফের কমল স্বর্ণের দাম

২ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০:৪৬:৫৭

দুই দিনের ব্যবধানে ফের কমল স্বর্ণের দাম

ডেস্ক রিপোর্ট: দেশের বাজারে ফের কমেছে স্বর্ণের দাম। ভরিতে ৪ হাজার ২৩ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

২ সেপ্টেম্বর বুধবার বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের বৈঠকে নতুন দাম নির্ধারণ করা হয়। সকাল ১০টা থেকে সারা দেশে এ দাম কার্যকর হয়েছে।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে নতুন দর নির্ধারণ করা হয়েছে।

নতুন দর অনুযায়ী, ভ্যাটসহ এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের দাম ২ লাখ ২১ হাজার ৪৪১ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৯০ হাজার ১২৩ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৫ হাজার ৩০৬ টাকা।

বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্ধারিত বিক্রয়মূল্যের মধ্যেই ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে। ফলে ক্রেতার কাছ থেকে আলাদাভাবে ভ্যাট নেওয়া যাবে না। তবে গহনার নকশা ও ডিজাইন অনুযায়ী মজুরি যুক্ত হবে।

এ ছাড়া ভ্যাট, মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে স্বর্ণ ও রুপার গহনা বিনিময় বা বেচাকেনার ক্ষেত্রে বাজুসের আগের নিয়ম বহাল থাকবে। পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এ মূল্য কার্যকর থাকবে।

এর আগে গত সোমবার (৩১ আগস্ট) সর্বশেষ স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সেদিন ভরিতে ৪ হাজার ৭২৩ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৩৫ হাজার ৯০৪ টাকা নির্ধারণ করা হয়েছিল। একই সময়ে ২১ ক্যারেটের দাম ২ লাখ ২৫ হাজার ৬৪০ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৯৩ হাজার ৭৩৯ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৫৮ হাজার ২৮০ টাকা নির্ধারণ করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


দুই দিনের ব্যবধানে ফের কমল স্বর্ণের দাম
দুই দিনের ব্যবধানে ফের কমল স্বর্ণের দাম
২ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০:৪৬:৫৭

ঢাকা ছাড়লেন আইপিইউ মহাসচিব অ্যান্ডা ফিলিপ
ঢাকা ছাড়লেন আইপিইউ মহাসচিব অ্যান্ডা ফিলিপ
২ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০:৪২:৫২