• ঢাকা
  • |
  • শনিবার ৬ই আষাঢ় ১৪৩৩ দুপুর ০১:১৬:২৯ (20-Jun-2026)
  • - ৩৩° সে:

একদিনের ব্যবধানে আবারও কমল স্বর্ণের দাম

২০ জুন ২০২৬ সকাল ১১:০৬:১২

একদিনের ব্যবধানে আবারও কমল স্বর্ণের দাম

ডেস্ক রিপোর্ট: তেজাবী (পিওর গোল্ড) স্বর্ণের দাম কমায় একদিনের ব্যবধানে দেশের বাজারে আবারও স্বর্ণের দাম সমন্বয় করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরিতে সর্বোচ্চ ২ হাজার ২১৬ টাকা কমানো হয়েছে।

বাজুসের ২০ জুন শনিবার সকালে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ভ্যাটসহ প্রতি ভরি ২ লাখ ২৬ হাজার ৩৪০ টাকা, যা একই দিন সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

নতুন মূল্য তালিকা অনুযায়ী, ২১ ক্যারেট স্বর্ণের দাম প্রতি ভরি ২ লাখ ১৬ হাজার ১৯২ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৮৫ হাজার ৬৯১ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫১ হাজার ৬৯০ টাকা।

এর আগে গতকালও বাজুস স্বর্ণের দাম সমন্বয় করেছিল, যা একই দিন সকাল ১০টা থেকেই কার্যকর হয়। একদিনের ব্যবধানে দ্বিতীয় দফায় দাম কমানোর ফলে বাজারে স্বর্ণের মূল্য আরও হ্রাস পেল।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us