ডেস্ক রিপোর্ট: নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ে যখন সাধারণ মানুষের উদ্বেগ বাড়ছে, তখন ক্রেতাদের জন্য স্বস্তির আয়োজন নিয়ে এসেছে দেশের বৃহত্তম রিটেইল চেইনশপ স্বপ্ন। ১ হাজার ১টি আউটলেটের মাইলফলক অতিক্রম উপলক্ষে সেপ্টেম্বরজুড়ে বিশেষ মূল্যছাড়, সাশ্রয়ী মূল্যের পণ্য ও মৌসুমি আয়োজনের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।
১ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এ আয়োজন চলবে পুরো মাস। এ সময়ে চাল, ডাল, তেল, আটা, দুধসহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন পণ্যে থাকছে বিশেষ মূল্যছাড়। এর মাধ্যমে মাসিক বাজার খরচে ক্রেতারা কিছুটা সাশ্রয়ের সুযোগ পাবেন বলে জানিয়েছে স্বপ্ন।
ইলিশের মৌসুমকে কেন্দ্র করে আয়োজন করা হয়েছে বিশেষ ইলিশ উৎসব। স্বপ্নের নির্ধারিত কর্নারে বিভিন্ন আকারের ইলিশের পাশাপাশি পাওয়া যাবে নানা ধরনের দেশি ও সামুদ্রিক মাছ।
‘মাছে-ভাতে বাঙালি’ বাঙালির খাদ্যসংস্কৃতিতে মাছের রয়েছে বিশেষ স্থান। তাই মাছপ্রেমীদের জন্য এক ছাদের নিচে পছন্দের বিভিন্ন ধরনের মাছ কেনার সুযোগ থাকছে এ আয়োজনে।
স্বপ্ন জানিয়েছে, উৎসবের আমেজের পাশাপাশি ক্রেতাদের বাজেটের বিষয়টিও বিবেচনায় রাখা হয়েছে। তাই নিত্যপ্রয়োজনীয় পণ্যে বিভিন্ন ছাড় ও বিশেষ অফারের মাধ্যমে দৈনন্দিন বাজারকে আরও স্বস্তিদায়ক করার উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রয়োজনীয় পণ্যের সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি সাশ্রয়ী মূল্যের সমন্বয়ে সেপ্টেম্বরের এ আয়োজন ক্রেতাদের জন্য আনন্দ ও স্বস্তির উপলক্ষ হয়ে উঠবে—এমনটাই প্রত্যাশা প্রতিষ্ঠানটির।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available