• ঢাকা
  • |
  • বুধবার ২৪শে ভাদ্র ১৪৩৩ রাত ১২:১২:৪০ (09-Sep-2026)
  • - ৩৩° সে:

দেশের বাজারে আবারও কমল স্বর্ণের দাম

৩১ আগস্ট ২০২৬ সকাল ১১:৩০:৩১

দেশের বাজারে আবারও কমল স্বর্ণের দাম

ডেস্ক রিপোর্ট: দেশের বাজারে স্বর্ণের গহনার দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে ৪ হাজার ৪৭৪ টাকা কমানো হয়েছে।

নতুন দাম অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের গহনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৬ হাজার ২৫৪ টাকা।

৩১ আগস্ট সোমবার সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে।

বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম কমে যাওয়ায় স্বর্ণের গহনার দাম সমন্বয় করা হয়েছে। সোমবার বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের বৈঠকে দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন দাম কার্যকরের বিষয়টি জানানো হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




একাদশ শ্রেণিতে ভর্তি আবেদনের সময় বাড়ল
একাদশ শ্রেণিতে ভর্তি আবেদনের সময় বাড়ল
৮ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:০২:৪৮

নুসরাত হত্যার পূর্ণাঙ্গ রায় প্রকাশ
নুসরাত হত্যার পূর্ণাঙ্গ রায় প্রকাশ
৮ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:০৪



কৃষিমন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
কৃষিমন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
৮ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩২:৫৫