• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৩ই শ্রাবণ ১৪৩৩ সন্ধ্যা ০৬:৫১:৩৪ (28-Jul-2026)
  • - ৩৩° সে:

আবারও কমলো স্বর্ণের দাম

১১ জুন ২০২৬ দুপুর ১২:০৪:১৩

আবারও কমলো স্বর্ণের দাম

ডেস্ক রিপোর্ট: দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) দাম ৪ হাজার ৪৩২ টাকা কমিয়ে ২ লাখ ১৮ হাজার ৩৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।

১১ জুন বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাজুস। নতুন দাম বৃহস্পতিবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

বাজুস জানায়, আন্তর্জাতিক বাজারে তেজাবী স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য হ্রাস পাওয়ায় সংগঠনের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী নতুন দর নির্ধারণ করা হয়েছে।

নতুন দামে দেশের বাজারে ২১ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি ২ লাখ ৮ হাজার ৪৩৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৮ হাজার ৬৯২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪৫ হাজার ৫০৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া স্বর্ণালঙ্কার বিক্রয়ের ক্ষেত্রে ক্রেতাদের কাছ থেকে ৫ শতাংশ ভ্যাট সংগ্রহ করে সরকারি কোষাগারে জমা দিতে হবে এবং অলংকারের ডিজাইন অনুযায়ী আলাদা মজুরী প্রযোজ্য হবে বলে জানিয়েছে বাজুস।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us