• ঢাকা
  • |
  • রবিবার ২৯শে ভাদ্র ১৪৩৩ বিকাল ০৩:১৭:২৭ (13-Sep-2026)
  • - ৩৩° সে:

তিন দফা কমার পর আবার বাড়ল সোনার দাম

২১ মে ২০২৬ সকাল ১১:২৬:৩৮

তিন দফা কমার পর আবার বাড়ল সোনার দাম

ডেস্ক রিপোর্ট: টানা তিন দফা কমার পর দেশের বাজারে আবারও সোনার দাম বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম বেড়েছে ২ হাজার ১৫৮ টাকা। এতে এক ভরি সোনার নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা।

স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম বাড়ার প্রভাবে এ সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২১ মে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়।

বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে এই সিদ্ধান্ত নেয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন দামের তথ্য জানানো হয়।

এর আগে গত কয়েক দফায় সোনার দাম কমানো হয়েছিল। ১৫ মে প্রতি ভরি সোনায় ২ হাজার ২১৫ টাকা, ১৬ মে ৪ হাজার ৩৭৪ টাকা এবং ২০ মে ২ হাজার ১৫৮ টাকা করে কমানো হয়। সব মিলিয়ে তিন দফায় দাম কমে ৮ হাজার ৭৪৭ টাকা।

নতুন সমন্বয়ের ফলে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা ২ হাজার ১৫৮ টাকা বেড়ে ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকায় দাঁড়িয়েছে। ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা বেড়ে হয়েছে ২ লাখ ২৭ হাজার ৩৩১ টাকা। ১৮ ক্যারেটের সোনা এবং সনাতন পদ্ধতির সোনার দামও যথাক্রমে ১ হাজার ৮০৮ টাকা ও ১ হাজার ৪৫৮ টাকা করে বেড়েছে।

অন্যদিকে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৫ হাজার ৬৫৭ টাকা নির্ধারিত আছে। ২১ ক্যারেটের রুপা ৫ হাজার ৩৬৫ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৬০৭ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৪৪১ টাকায় বিক্রি হচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





প্রধানমন্ত্রীর ফেনী সফর স্থগিত
প্রধানমন্ত্রীর ফেনী সফর স্থগিত
১৩ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:৫১:০৩

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি পুনর্গঠন
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি পুনর্গঠন
১৩ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:৩৮:২৪


হরমুজ খুলতে যুক্তরাষ্ট্রকে ৭ শর্ত দিল ইরান
হরমুজ খুলতে যুক্তরাষ্ট্রকে ৭ শর্ত দিল ইরান
১৩ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:১৯:৪১

মৃত্যুর ৮ মাস পর দেশে ফিরল লিবিয়াপ্রবাসীর মরদেহ
মৃত্যুর ৮ মাস পর দেশে ফিরল লিবিয়াপ্রবাসীর মরদেহ
১৩ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:১৬:৫৪