• ঢাকা
  • |
  • বুধবার ২২শে আশ্বিন ১৪৩৩ রাত ১০:২০:৫৬ (07-Oct-2026)
  • - ৩৩° সে:

এক দিনের ব্যবধানে আবারও বাড়ল সোনার দাম

১১ মার্চ ২০২৬ দুপুর ১২:৩৮:১৯

এক দিনের ব্যবধানে আবারও বাড়ল সোনার দাম

অর্থনীতি ডেস্ক: দেশের বাজারে এক দিনের ব্যবধানে আবারও বেড়েছে সোনার দাম। ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৭০ হাজার ৪৩০ টাকা। নতুন এ দাম বুধবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

১১ মার্চ বুধবার সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বেড়ে যাওয়ায় নতুন করে সোনার মূল্য সমন্বয় করা হয়েছে।

নতুন মূল্য অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট সোনার দাম ২ লাখ ২৭০ হাজার ৪৩০ টাকা। এছাড়া ২১ ক্যারেট সোনার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি ভরি ২ লাখ ৫৮ হাজার ১২৪ টাকা। ১৮ ক্যারেট সোনার দাম প্রতি ভরি ২ লাখ ২১ হাজার ২৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি ভরি ১ লাখ ৮০ হাজার ৬১৭ টাকা।

এর আগে গত মঙ্গলবারও দেশের বাজারে সোনার দাম সমন্বয় করেছিল বাজুস। সেদিন ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট সোনার দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৬৮ হাজার ২১৪ টাকা।

সেই হিসাবে এক দিনের ব্যবধানে আবারও দাম বাড়িয়ে নতুন দর নির্ধারণ করা হয়েছে। বাজার সংশ্লিষ্টরা বলছেন, আন্তর্জাতিক বাজার ও স্থানীয় পর্যায়ে কাঁচা সোনার দাম বাড়ার প্রভাবেই দেশের বাজারে সোনার দাম ধারাবাহিকভাবে বাড়ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে সুখবর
প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে সুখবর
৭ অক্টোবর ২০২৬ রাত ০৮:৫৫:২৬





দুদিনে তৃতীয়বার আটক রাহুল-প্রিয়াঙ্কা
দুদিনে তৃতীয়বার আটক রাহুল-প্রিয়াঙ্কা
৭ অক্টোবর ২০২৬ রাত ০৮:২৮:৫৬