• ঢাকা
  • |
  • শুক্রবার ১লা ফাল্গুন ১৪৩২ সকাল ০৭:৩৬:৩১ (13-Feb-2026)
  • - ৩৩° সে:

এক্সআইসি এক্স ইনডেক্সের আধুনিক রূপান্তর

৩ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:০২:৩০

এক্সআইসি এক্স ইনডেক্সের আধুনিক রূপান্তর

নিজস্ব প্রতিবেদক:  দীর্ঘ পাঁচ দশকের পথচলা ও সফলতার ধারাবাহিকতায় নতুন ব্র্যান্ড পরিচয় উন্মোচন করেছে এক্স ইনডেক্স কোম্পানিজ।

Ad

২ ফেব্রুয়ারি সোমবার রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে ‘ভিশন ২০৫০’ সামনে রেখে প্রতিষ্ঠানটির নতুন নাম ও লোগো উন্মোচন করা হয়।

Ad
Ad

১৯৭৭ সালে প্রতিষ্ঠিত এই গ্রুপটি এখন আর কেবল প্রথাগত ব্যবসায় সীমাবদ্ধ না থেকে বরং উদ্ভাবননির্ভর একটি আধুনিক প্রতিষ্ঠান হিসেবে রূপান্তরের লক্ষ্য নিয়েছে।

অনুষ্ঠানে এক্সআইসি-র চিফ অ্যাডভাইসার এবং চেয়ারম্যান এমিরেটাস স্থপতি মো. মাজহারুল কাদের এই পরিবর্তনের তাৎপর্য তুলে ধরে বলেন, “আমাদের এই পুনর্গঠন কেবল নাম বা লোগো পরিবর্তনের মধ্যে সীমাবদ্ধ নয়। এটি আগামী প্রজন্মের জন্য একটি অর্থবহ ও দায়িত্বশীল প্রতিষ্ঠান গড়ার অঙ্গীকার। বিগত পাঁচ দশকের আস্থা ও ঐতিহ্যের ওপর ভিত্তি করেই আমরা আগামীর প্রস্তুতি নিচ্ছি।”

অনুষ্ঠানে মাজহারুল কাদেরকে এক্সআইসি-র চিফ অ্যাডভাইসার এবং চেয়ারম্যান এমিরেটাস হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়।

প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মাহীন মাজহার বলেন, “এক্সআইসি-র নতুন পরিচয় আমাদের কাজের ধরণ ও আগামীর ভাবনার প্রতিফলন। আমাদের লক্ষ্য হচ্ছে উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে বাংলাদেশের মানুষের জন্য এমন কিছু অনন্য পণ্য ও সেবা নিয়ে আসা, যা প্রকৃতপক্ষে জনজীবনে ইতিবাচক প্রভাব ফেলবে।”

স্বচ্ছতা, সম্মান ও টেকসই প্রবৃদ্ধিকে মূল ভিত্তি হিসেবে ঘোষণা করেছে এক্সআইসি। কোনো ট্রেন্ড অনুসরণ নয়, বরং নিজস্ব উদ্ভাবনের মাধ্যমে বাজারে নিজেদের স্বতন্ত্র অবস্থান গড়তে চায় প্রতিষ্ঠানটি। সফল অতীতকে সঙ্গী করে নতুন এই পথচলা আগামী প্রজন্মের কাছে একটি শক্তিশালী ও আধুনিক উত্তরাধিকার রেখে যাওয়ার প্রতিশ্রুতি দেয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

তারেক রহমানের নেতৃত্বে ভূমিধ্স জয় পেল বিএনপি
তারেক রহমানের নেতৃত্বে ভূমিধ্স জয় পেল বিএনপি
১৩ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৭:১০:১২




ঢাকা-১৭ আসনে তারেক রহমান বিজয়ী
ঢাকা-১৭ আসনে তারেক রহমান বিজয়ী
১২ ফেব্রুয়ারি ২০২৬ রাত ১০:৩৪:৩১

বগুড়া ৭টি আসনেই বিএনপির প্রার্থী বিজয়ী
বগুড়া ৭টি আসনেই বিএনপির প্রার্থী বিজয়ী
১২ ফেব্রুয়ারি ২০২৬ রাত ১০:০৮:৫৩

পটুয়াখালী-৩ আসনে নুরুল হক বিজয়ী
পটুয়াখালী-৩ আসনে নুরুল হক বিজয়ী
১২ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:৪৬:২২

সুনামগঞ্জ–৫ আসনে নির্বাচিত বিএনপির মিলন
সুনামগঞ্জ–৫ আসনে নির্বাচিত বিএনপির মিলন
১২ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:৪৬:০৮


চট্টগ্রাম-৩ আসনে বিএনপির পাশা বিজয়ী
চট্টগ্রাম-৩ আসনে বিএনপির পাশা বিজয়ী
১২ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:৩৮:৪৪


Follow Us