• ঢাকা
  • |
  • শুক্রবার ১লা ফাল্গুন ১৪৩২ সকাল ০৭:৫০:৫৬ (13-Feb-2026)
  • - ৩৩° সে:

স্টারলিংক সেবার সেলস এজেন্ট হলো বি-ট্র্যাক সল্যুশনস

২৬ জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৭:০৭:৫৯

স্টারলিংক সেবার সেলস এজেন্ট হলো বি-ট্র্যাক সল্যুশনস

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) বি-ট্র্যাক সল্যুশনস লিমিটেডকে বাংলাদেশে স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবা স্টারলিংক বিপণনের অথরাইজড পার্টনার ও সেলস এজেন্ট হিসেবে নিয়োগ দিয়েছে।

Ad

২৬ জানুয়ারি সোমবার ঢাকায় বিএসসিএলের প্রধান কার্যালয়ে এ সম্পর্কিত একটি চুক্তি স্বাক্ষর হয়েছে।

Ad
Ad

এ চুক্তির মাধ্যমে বি-ট্র্যাক সল্যুশনস বিএসসিএলের সঙ্গে কাজ করে দেশজুড়ে বিশেষ করে উদ্যোক্তা ও কর্পোরেট গ্রাহকদের জন্য স্টারলিংক পণ্য ও পরিষেবার বিপণন, বিক্রয়, বাস্তবায়ন ও অপারেশন পরিচালনা করবে।

বিএসসিএল-এর এমডি ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. ইমাদুর রহমান বলেন, ‘এটি বাংলাদেশের ডিজিটাল সংযোগ ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। স্টারলিংক-এর মতো উন্নত স্যাটেলাইট কমিউনিকেশন প্রযুক্তি দেশের দূরবর্তী ও কম পরিষেবাযুক্ত এলাকায় দ্রুতগতির ইন্টারনেট পৌঁছাতে সহায়তা করবে। বি-ট্র্যাক সল্যুশনস-এর অভিজ্ঞতা ও নেটওয়ার্কের সঙ্গে আমাদের সংযুক্তি এই সেবার গ্রাহকসেবাকে আরও শক্তিশালী করবে।’

বাংলা ট্র্যাক গ্রুপের গ্রুপ ডিরেক্টর মেজর জেনারেল (অব.) মো. আশিকুজ্জামান বলেন, ‘বিএসসিএল-এর সঙ্গে এই অংশীদারিত্ব আমাদের দেশে স্টারলিংক সেবা পৌঁছানোর যাত্রাকে ত্বরান্বিত করবে। আমরা শিল্প, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও অন্যান্য গুরুত্বপূর্ণ খাতে উন্নত সংযোগ নিশ্চিত করার লক্ষ্যে কাজ করব এবং প্রতিটি গ্রাহকের কাছে প্রযুক্তিগত সহায়তা ও দ্রুত সেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ।’

স্টারলিংক যুক্তরাষ্ট্রের স্পেসএক্সের একটি স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা, যা বাংলাদেশে ২০২৫ সালের ২০ মে বাণিজ্যিকভাবে কার্যক্রম শুরু করে। তারপর থেকেই দেশে দ্রুতগতির, নিম্ন-ল্যাটেন্সি স্যাটেলাইট ইন্টারনেটের সুবিধা প্রদান করছে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল)–এর পক্ষে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মুহাম্মদ ইমাদুর রহমান, মহাব্যবস্থাপক (প্রশাসন ও ক্রয়) মো. গোলাম সরোয়ার এবং মহাব্যবস্থাপক (বিক্রয় ও বিপণন) শাহ আহমেদুল কবির। অন্যদিকে, বি-ট্র্যাক সল্যুশনস লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন বাংলা ট্র্যাক গ্রুপের গ্রুপ ডিরেক্টর মেজর জেনারেল (অব.) মো. আশিকুজ্জামান, গ্রুপ সিএফও ফাহাদ মাহমুদ ইসলাম, বি-ট্র্যাক সল্যুশনস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এম. তানভীর সিদ্দিক, প্রকল্প বিভাগের প্রধান সাফায়েত আবদুল্লাহ, স্ট্র্যাটেজিক অ্যাকাউন্ট ম্যানেজার গোলাম মুস্তফা আহাদ এবং সিনিয়র এক্সিকিউটিভ মুশবিয়া শুকরানা মাহে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

তারেক রহমানের নেতৃত্বে ভূমিধ্স জয় পেল বিএনপি
তারেক রহমানের নেতৃত্বে ভূমিধ্স জয় পেল বিএনপি
১৩ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৭:১০:১২




ঢাকা-১৭ আসনে তারেক রহমান বিজয়ী
ঢাকা-১৭ আসনে তারেক রহমান বিজয়ী
১২ ফেব্রুয়ারি ২০২৬ রাত ১০:৩৪:৩১

বগুড়া ৭টি আসনেই বিএনপির প্রার্থী বিজয়ী
বগুড়া ৭টি আসনেই বিএনপির প্রার্থী বিজয়ী
১২ ফেব্রুয়ারি ২০২৬ রাত ১০:০৮:৫৩

পটুয়াখালী-৩ আসনে নুরুল হক বিজয়ী
পটুয়াখালী-৩ আসনে নুরুল হক বিজয়ী
১২ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:৪৬:২২

সুনামগঞ্জ–৫ আসনে নির্বাচিত বিএনপির মিলন
সুনামগঞ্জ–৫ আসনে নির্বাচিত বিএনপির মিলন
১২ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:৪৬:০৮


চট্টগ্রাম-৩ আসনে বিএনপির পাশা বিজয়ী
চট্টগ্রাম-৩ আসনে বিএনপির পাশা বিজয়ী
১২ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:৩৮:৪৪


Follow Us