• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২১শে মাঘ ১৪৩২ সকাল ০৭:৩৯:১৯ (03-Feb-2026)
  • - ৩৩° সে:

পাকিস্তান থেকে চিটাগুড় নিয়ে জাহাজ ভিড়েছে মোংলা বন্দরে

৭ ফেব্রুয়ারি ২০২৫ সকাল ০৯:১১:৩১

পাকিস্তান থেকে চিটাগুড় নিয়ে জাহাজ ভিড়েছে মোংলা বন্দরে

বাগেরহাট প্রতিনিধি : পাকিস্তান থেকে প্রথমবারের মতো চিটাগুড় নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে একটি বাণিজ্যিক জাহাজ।

Ad

৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে ৫ হাজার ৫শ মেট্রিকটন পশুখাদ্যে ব্যবহৃত চিটাগুড় নিয়ে পানামার পতাকাবাহী এমভি ডলফিন-১৯ নামের জাহাজটি মোংলা বন্দরের ৮নং জেটিতে নোঙর করে।

Ad
Ad

গত ১৯ জানুয়ারি পাকিস্তানের করাচি বন্দর থেকে চিটাগুড় বোঝাই করে মংলা বন্দরের উদ্দেশ্যে যাত্রা করে জাহাজটি। ৭ মিটার ড্রাফটের এ জাহাজটির দৈর্ঘ্য ১৪৫ মিটার। মোংলা বন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক মো. মাকরুজ্জামান এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, জাহাজটি থেকে মোংলা বন্দরে ৫ হাজার ৫শ মেট্রিক টন চিটাগুড় খালাস করা হবে। এর মধ্যে একটি অংশ মংলার ইউনাইটেড রিফাইনারি অ্যান্ড বাল্ক স্টোরেজ লিমিটেডে পরিশোধন করা হবে এবং বাকি অংশ রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলার বাঘাবাড়িতে সড়ক ও নৌপথে পরিবহন করা হবে।

তিনি আরও বলেন, সেখান থেকে দেশের বিভিন্ন ফিড কোম্পানিগুলোতে সরবরাহ করা হবে। এটি পাকিস্তান থেকে বাংলাদেশে প্রথমবারের মতো চিটাগুড় আমদানির ঘটনা। এই আমদানি বাংলাদেশের ফিড শিল্পের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

চিটাগুড় পশুখাদ্য তৈরিতে ব্যবহৃত হয় এবং এটি প্রাণী খাদ্যের একটি গুরুত্বপূর্ণ উপাদান। এই চিটাগুড় আমদানির মাধ্যমে বাংলাদেশের ফিড শিল্পের চাহিদা পূরণে নতুন দিগন্ত উন্মোচিত হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









যত টাকা পাওয়া গেলো আমুর ব্যাংক অ্যাকাউন্টে
যত টাকা পাওয়া গেলো আমুর ব্যাংক অ্যাকাউন্টে
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৪:৪৬

বিমানের এমডি শফিকুরসহ ৪জন কারাগারে
বিমানের এমডি শফিকুরসহ ৪জন কারাগারে
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৯:০০


Follow Us