• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১২ই অগ্রহায়ণ ১৪৩৩ সকাল ০৯:৫৩:১৭ (26-Nov-2026)
  • - ৩৩° সে:

স্বর্ণের দাম ভরিতে বেড়েছে ১ হাজার ৫০ টাকা

২৬ নভেম্বর ২০২৬ সকাল ০৯:৩৯:২৪

স্বর্ণের দাম ভরিতে বেড়েছে ১ হাজার ৫০ টাকা

ডেস্ক রিপোর্ট: দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে ১ লাখ ৯৭ হাজার ৮৮০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২৬ নভেম্বর বৃহস্পতিবার থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে।

বাজুসের ২৬ নভেম্বরের বিজ্ঞপ্তি অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১৬ হাজার ৯৬৫ টাকা। ২১ ক্যারেটের প্রতি গ্রাম ১৬ হাজার ২০৫ টাকা, ১৮ ক্যারেটের ১৩ হাজার ৯২০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি গ্রাম স্বর্ণের দাম ১১ হাজার ৩৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

প্রতি ভরি ১১ দশমিক ৬৬৪ গ্রাম হিসাবে নতুন দরে ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ১ লাখ ৮৯ হাজার ১৫ টাকা। ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৬২ হাজার ৩৬৩ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৩২ হাজার ৩২৮ টাকা।

আরও পড়ুন

আবারও কমল স্বর্ণের দাম

এর আগে ২৫ নভেম্বর ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ১ লাখ ৯৬ হাজার ৮৩০ টাকা। সে হিসাবে এক দিনের ব্যবধানে এ মানের স্বর্ণের দাম বেড়েছে ১ হাজার ৫০ টাকা। একই সময়ে ২১ ক্যারেটে ৯৯১ টাকা, ১৮ ক্যারেটে ৮৭৫ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণে ৭০০ টাকা বেড়েছে।

বাজুসের ২৬ নভেম্বরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তেজাবি স্বর্ণের দাম বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণ ও রুপার নতুন বিক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে।

এদিকে, স্বর্ণের দাম বাড়লেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেটের প্রতি গ্রাম রুপার দাম ২৬০ টাকা, ২১ ক্যারেট ২৫০ টাকা, ১৮ ক্যারেট ২১৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১৬৫ টাকা নির্ধারিত রয়েছে।

আরও পড়ুন

২০৩২ সাল পর্যন্ত বাংলাদেশকে জিএসপি সুবিধা দেবে কানাডা

এটিভি/এসআইআর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


স্বর্ণের দাম ভরিতে বেড়েছে ১ হাজার ৫০ টাকা
স্বর্ণের দাম ভরিতে বেড়েছে ১ হাজার ৫০ টাকা
২৬ নভেম্বর ২০২৬ সকাল ০৯:৩৯:২৪

আজ টিভিতে যেসব দেখা যাবে (২৬ নভেম্বর ২০২৬)
আজ টিভিতে যেসব দেখা যাবে (২৬ নভেম্বর ২০২৬)
২৬ নভেম্বর ২০২৬ সকাল ০৯:২২:১৩




আজকের নামাজের সময়সূচি (২৬ নভেম্বর ২০২৬)
আজকের নামাজের সময়সূচি (২৬ নভেম্বর ২০২৬)
২৬ নভেম্বর ২০২৬ সকাল ০৮:২৩:৩৪