• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৯ই আশ্বিন ১৪৩৩ রাত ০৮:১০:০০ (24-Sep-2026)
  • - ৩৩° সে:

প্রকাশ্যে রণবীর-আলিয়া-ভিকির ‘লাভ অ্যান্ড ওয়ার’র প্রথম ঝলক

২৪ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:০৬:৩৯

প্রকাশ্যে রণবীর-আলিয়া-ভিকির ‘লাভ অ্যান্ড ওয়ার’র প্রথম ঝলক
ছবি: ইন্সট্রাগ্রাম

বিনোদন ডেস্ক: অবশেষে প্রকাশ্যে এলো সঞ্জয় লীলা বানশালী পরিচালিত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’র প্রথম ঝলক। সিনেমাটিতে রণবীর কাপুর, আলিয়া ভাট ও ভিকি কৌশলকে একসঙ্গে দেখা যাবে। এরই মধ্যে রণবীরের রক্তাক্ত ফার্স্ট লুক প্রকাশ করে দর্শকদের মাঝে কৌতূহল তৈরি করেছেন নির্মাতারা।

বানশালী প্রোডাকশনের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে রণবীরের ফার্স্ট লুক পোস্টার প্রকাশ করা হয়েছে। সেখানে অভিনেতাকে একটি ভিন্টেজ গাড়ির স্টিয়ারিংয়ে দেখা গেছে। তার পরনে সাদা টি-শার্ট, চোখে চশমা এবং চুল ছোট করে কাটা।

পোস্টারে রণবীরের এক হাত শক্ত করে স্টিয়ারিং ধরে রাখা। অন্য হাত থেকে ঝরছে রক্ত। মুখের অভিব্যক্তিতেও রয়েছে রহস্যময় আবহ। পোস্টারটি প্রকাশ করে ক্যাপশনে লেখা হয়েছে, ‘ও রুতবা, ও রাউব, ও জুনুন!’

রণবীরের এই লুক এরই মধ্যে দর্শকদের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে।

সিনেমাটির আরেক অভিনেতা ভিকি কৌশলও নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্টারটি শেয়ার লিখেছেন, ‘এই তো এসে গেল। আরকে! সঞ্জয় লীলা বানশালীর “লাভ অ্যান্ড ওয়ার” আসছে ২১ জানুয়ারি ২০২৭। সিনেমায় দেখা হবে!’

রণবীরের পোস্টারটি শেয়ার করেছেন আলিয়া ভাটও। ‘লাভ অ্যান্ড ওয়ার’র মাধ্যমে প্রথমবারের মতো রণবীর কাপুর, আলিয়া ভাট ও ভিকি কৌশলকে একসঙ্গে পর্দায় হাজির করছেন সঞ্জয় লীলা বানশালী।

এদিকে ‘সাওয়ারিয়া’ (২০০৭)-এর প্রায় দুই দশক পর ফের বানশালীর পরিচালনায় কাজ করছেন রণবীর। অন্যদিকে ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’র পর নির্মাতার সঙ্গে আবারও জুটি বাঁধলেন আলিয়া। ভিকি কৌশলের সঙ্গে রণবীরের এটি প্রথম কাজ নয়। এর আগে রাজকুমার হিরানির ‘সঞ্জু’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন তারা। অন্যদিকে আলিয়া ও ভিকি একসঙ্গে অভিনয় করেছেন মেঘনা গুলজারের ‘রাজি’ সিনেমায়।

এরই মধ্যে ‘লাভ অ্যান্ড ওয়ার’র শুটিং শেষ হয়েছে। একাধিক শিডিউলে সিনেমাটির দৃশ্যধারণ করা হয়েছে। ২০২৪ সালের নভেম্বরে শুটিং শুরু হয়ে চলতি বছরের সেপ্টেম্বর নাগাদ মূল শুটিং শেষ হয়।

সিনেমাটির গল্প নিয়ে বিভিন্ন প্রতিবেদন থেকে জানা গেছে, ‘লাভ অ্যান্ড ওয়ার’ একটি পিরিয়ড রোমান্টিক ওয়ার ড্রামা। প্রতিবেদনে দাবি করা হয়েছে, রণবীর ও ভিকি ভারতীয় বিমানবাহিনীর কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন। তাদের জীবনের সঙ্গে আলিয়ার চরিত্র জড়িয়ে যায় এবং যুদ্ধের আবহে তৈরি হয় ত্রিকোণ প্রেমের গল্প। আগামী ২১ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘লাভ অ্যান্ড ওয়ার’র।

সূত্র: দি হিন্দু

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর
সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর
২৪ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫১:৪৬

দুর্যোগপূর্ণ আবহাওয়ায় কমেছে গ্যাস সরবরাহ
দুর্যোগপূর্ণ আবহাওয়ায় কমেছে গ্যাস সরবরাহ
২৪ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৭:৪৮

এবার প্রশিক্ষণ নিতে মাঠে নেমেছেন সাধারণ ইরানিরা
এবার প্রশিক্ষণ নিতে মাঠে নেমেছেন সাধারণ ইরানিরা
২৪ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৭:১৭


ব্রাহ্মণবাড়িয়ায় অগ্নিকাণ্ডে ১০ ঘর পুড়ে ছাই
ব্রাহ্মণবাড়িয়ায় অগ্নিকাণ্ডে ১০ ঘর পুড়ে ছাই
২৪ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:২৯:৫৮


দেশে প্রাথমিকভাবে ৪ ডিজিটাল ব্যাংকের অনুমোদন
দেশে প্রাথমিকভাবে ৪ ডিজিটাল ব্যাংকের অনুমোদন
২৪ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৫১:৩০


ঢাকার বিভিন্ন রুটের নতুন বাস ভাড়ার তালিকা প্রকাশ
ঢাকার বিভিন্ন রুটের নতুন বাস ভাড়ার তালিকা প্রকাশ
২৪ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২৪:৫৯