• ঢাকা
  • |
  • বুধবার ১৩ই ফাল্গুন ১৪৩২ দুপুর ১২:১১:২৩ (25-Feb-2026)
  • - ৩৩° সে:

লক্ষ্মীপুরে অগ্নিকাণ্ডে ৯ দোকান পুড়ে ছাই

২৫ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:৪৪:৪৭

লক্ষ্মীপুরে অগ্নিকাণ্ডে ৯ দোকান পুড়ে ছাই

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে অগ্নিকাণ্ডে জ্বালানি তেল ও গ্যাস সিলিন্ডারের দোকানসহ ৯টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। একটি দোকানে গ্যাসের চুলা মেরামতের সময় সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আগুন ছড়িয়ে পড়ে। এতে মালামালসহ দোকানগুলো পুড়ে প্রায় ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

২৪ ফেব্রুয়ারি মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের কামারহাট বাজারে এ দুর্ঘটনা ঘটে।

Ad
Ad

রাত সাড়ে ১১টার দিকে লক্ষ্মীপুর ফায়ারসার্ভিস ও সিভিলডিফেন্সের স্টেশন অফিসারর নজিত কুমার সাহা বিষয়টি নিশ্চিত করেছেন।

Ad

তিনি বলেন, ‘আমাদের দুটি ইউনিট প্রায় ৪৫ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। এর মধ্যে ৯টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। ঘটনাস্থল দূরত্ব বেশি হওয়ায় আমাদের যেতে সময় লেগেছে।’

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা জানান, ‘ব্যবসায়ীদের ভাষ্যমতে বাজারের আলিফ এন্টারপ্রাইজ থেকে আগুনের সূত্রপাত হয়েছে। সেখানে গ্যাস সিলিন্ডার, অকটেন ও ডিজেলসহ জ্বালানি তেল ছিল। এরমধ্যে অগ্নিকাণ্ডের সময় বিদ্যুৎও ছিল। কী কারণে আগুনের ঘটনা ঘটেছে তা এখনই বলা যাচ্ছে না।

গণমাধ্যম ও জেলা প্রশাসনের হোয়াটসঅ্যাপ গ্রুপে লক্ষ্মীপুর জেলাপ্রশাসক এসএম মেহেদী হাসান জানান, আলিফ স্টোরে গ্যাসের চুলা মেরামতের সময় সিলিন্ডার বিস্ফোরিত হয়ে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এতে আগুন আশেপাশের দোকানে ছড়িয়ে পড়ে। তবে আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে ফায়ার সার্ভিসের একজন সদস্য আহত হয়। অগ্নিকাণ্ডে ৭০-৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রয়োজনীয় আর্থিক সহায়তা প্রদান করার জন্য নির্দেশনা দেয়া হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




বেঙ্গালুরুতে বাংলাদেশি সন্দেহে ১৮ জন আটক
বেঙ্গালুরুতে বাংলাদেশি সন্দেহে ১৮ জন আটক
২৫ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:১৭:১৫

ফ্যামিলি কার্ড কারা পাবেন আর কারা পাবেন না
ফ্যামিলি কার্ড কারা পাবেন আর কারা পাবেন না
২৫ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:১০:৩৪

রাঙামাটিতে ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার
রাঙামাটিতে ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার
২৫ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:০২:২৯



লক্ষ্মীপুরে অগ্নিকাণ্ডে ৯ দোকান পুড়ে ছাই
লক্ষ্মীপুরে অগ্নিকাণ্ডে ৯ দোকান পুড়ে ছাই
২৫ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:৪৪:৪৭



Follow Us