• ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই কার্তিক ১৪৩৩ দুপুর ১২:১৯:২৩ (23-Oct-2026)
  • - ৩৩° সে:

গাজীপুরে কাভার্ডভ্যানের চাপায় পুলিশের এসআইসহ নিহত ২

২৩ অক্টোবর ২০২৬ সকাল ১০:২৬:২৬

গাজীপুরে কাভার্ডভ্যানের চাপায় পুলিশের এসআইসহ নিহত ২
ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট: গাজীপুরের কালীগঞ্জে রাতে টহল দেওয়ার সময় কাভার্ডভ্যানের চাপায় পুলিশের এক উপপরিদর্শক (এসআই) ও এক স্থানীয় ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। ২৩ অক্টোবর শুক্রবার ভোররাতে কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন কালীগঞ্জ থানার উপপরিদর্শক মিজানুর রহমান (৩০) এবং তুমুলিয়া এলাকার মৃত ওয়াজ উদ্দিন মোল্লার ছেলে রফিক মোল্লা (৪৫)। আহতরা হলেন উপপরিদর্শক জাবেদ ওমর (২৮) এবং গাড়িচালক রাব্বি (২৮)। আহত জাবেদ ওমর ঢাকায় চিকিৎসাধীন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে এসআই মিজানুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ সদস্য নিয়মিত টহল দিচ্ছিলেন। টহলের একপর্যায়ে কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজের সামনে পুলিশের গাড়ি থামিয়ে সড়কের পাশে এক ব্যক্তির সঙ্গে কথা বলছিলেন মিজানুর রহমান, জাবেদ ওমর ও রাব্বি। এ সময় ঘোড়াশালমুখী একটি কাভার্ডভ্যান তাদের চাপা দিয়ে চলে যায়।

আরও পড়ুন

নরসিংদীতে ডাইং কারখানায় আগুন, দগ্ধ ৬ শ্রমিক

পরে অন্য পুলিশ সদস্যরা আহত চারজনকে উদ্ধার করে রাত ৩টা ৫০ মিনিটে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক রফিক মোল্লাকে মৃত ঘোষণা করেন।

প্রাথমিক চিকিৎসার পর গুরুতর আহত মিজানুর রহমান ও জাবেদ ওমরকে ঢাকায় পাঠানো হয়। পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে শুক্রবার সকাল ৬টা ৪৭ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় মিজানুর রহমানের মৃত্যু হয়।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন বলেন, রাতে তাদের নিয়মিত টহল ডিউটি চলছিল। টহল চলাকালে তাদের গাড়ি চাপা দেওয়া হয়।

আরও পড়ুন

সাত বছরে সড়কে ঝরেছে প্রায় ৮ হাজার শিশুর প্রাণ

তিনি আরও জানান, চিকিৎসাধীন অবস্থায় মিজানুর রহমানের মৃত্যু হয়েছে। জাবেদ ওমর গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন। রাব্বি প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় এক স্থানীয় ব্যক্তিও মারা গেছেন। চাপা দেওয়া গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এটিভি/এসআইআর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



দেশের বাজারে আজ আবারও কমল স্বর্ণের দাম
দেশের বাজারে আজ আবারও কমল স্বর্ণের দাম
২৩ অক্টোবর ২০২৬ সকাল ১১:৪১:৫৩







৪৩০ রান তাড়া করে অবিশ্বাস্য জয় শ্রীলঙ্কার
৪৩০ রান তাড়া করে অবিশ্বাস্য জয় শ্রীলঙ্কার
২৩ অক্টোবর ২০২৬ সকাল ০৯:৩৪:৩৫