নীলফামারী প্রতিনিধি: নীলফামারীতে মহাসড়কের পাশে হেঁটে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারানো একটি ট্রাকের চাপায় দুই ভাই নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন শিশু আহত হয়েছে।
১৫ এপ্রিল বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেন নীলফামারী সদর থানার অফিসার ইনচার্জ। এর আগে ১৪ এপ্রিল মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে নীলফামারী-সৈয়দপুর মহাসড়কের কুন্দপুকুর ইউনিয়নের পূর্ব সূটিপাড়া জামতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


নিহতরা হলেন নীলফামারী সদর উপজেলার পশ্চিম কুচিয়ামোড় (দোলাপাড়া) এলাকার মো. তরিকুল ইসলামের দুই ছেলে মো. সিহাব হোসেন (১৯) ও মো. সোয়াদ (৬)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তিন পথচারী মহাসড়কের পাশে দিয়ে হাঁটছিলেন। এ সময় সৈয়দপুর থেকে নীলফামারীগামী একটি ড্রাম ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই ভাই নিহত হন।
এ ঘটনায় আহত মো. হোসেন (১০) নামের এক শিশুকে উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নীলফামারী সদর থানার অফিসার ইনচার্জ জিল্লুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। ঘাতক ট্রাকটি দুর্ঘটনার পর পালিয়ে যায়। এটি শনাক্ত ও আটক করার চেষ্টা চলছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available