• ঢাকা
  • |
  • বুধবার ২৪শে আষাঢ় ১৪৩৩ দুপুর ১২:৪৭:৩৯ (08-Jul-2026)
  • - ৩৩° সে:

সড়ক দুর্ঘটনায় এনসিপি নেতা ফাইয়াজের মৃত্যু

৮ জুলাই ২০২৬ সকাল ১০:৪৫:০৫

সড়ক দুর্ঘটনায় এনসিপি নেতা ফাইয়াজের মৃত্যু

ডেস্ক রিপোর্ট: চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম মহানগর শাখার সদস্য ফাইয়াজ তাজরিয়ানের (২৫) মৃত্যু হয়েছে।

৭ জুলাই মঙ্গলবার দিবাগত রাত ১২টা ১০ মিনিটের দিকে নগরীর শহীদ ওয়াসিম ফ্লাইওভারে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফাইয়াজ তাজরিয়ান হাটহাজারী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাকিম উদ্দিনের ছেলে।

পুলিশের বরাতে কালবেলার প্রতিবেদন থেকে জানা যায়, ফ্লাইওভারের ওপর একটি বিকল ট্রাক দাঁড়িয়ে ছিল। এ সময় মোটরসাইকেলে যাওয়ার পথে ফাইয়াজ ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দিলে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

চট্টগ্রাম মহানগর এনসিপির দপ্তর সম্পাদক রিদুয়ান রিদয় জানান, দুর্ঘটনার সময় বৃষ্টির কারণে সড়ক পিচ্ছিল ছিল। এছাড়া ফ্লাইওভারের আলোকসজ্জাও বন্ধ ছিল বলে দাবি করেন তিনি। তার ভাষ্য, এসব কারণে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকটি দেখতে না পেরে ফাইয়াজ মোটরসাইকেল নিয়ে পেছন থেকে ধাক্কা দেন।

তিনি আরও বলেন, ফাইয়াজ তাজরিয়ান দলের একজন সক্রিয় সদস্য ছিলেন। মৃত্যুর কয়েক ঘণ্টা আগেও তিনি দলের একটি মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়েছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us