নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর হাতিয়ায় আম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে মো. ইসলাম (৬৫) নামে এক বৃদ্ধ কৃষকের মৃত্যু হয়েছে।
১৫ মে শুক্রবার দুপুর আড়াইটার দিকে উপজেলার বুড়িচর ইউনিয়নের গুল্লাখালি গ্রামের বাদুরগো বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।


নিহত ইসলাম ওই গ্রামের বাসিন্দা ও পেশায় কৃষক ছিলেন। তিনি তিন সন্তানের জনক।

স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে বসতবাড়ির রান্না ঘরের পাশের গাছ থেকে আম পাড়ার জন্য উঠেন ইসলাম। এ সময় হঠাৎ তিনি গাছ থেকে নিচে থাকা রান্নাঘরের টিনের চালের ওপর পড়ে যান। পরে সেখান থেকে মাটিতে পড়ে গুরুতর আহত হন। তাৎক্ষণিক পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় ওছখালী হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, বিষয়টি পুলিশকে প্রথমে জানানো হয়নি। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাটি সম্পর্কে খোঁজখবর নিয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available