• ঢাকা
  • |
  • শনিবার ২৩শে কার্তিক ১৪৩৩ বিকাল ০৫:০৯:৫৭ (07-Nov-2026)
  • - ৩৩° সে:

জিম্বাবুয়ের ঘরোয়া ওয়ানডেতে ৭৯৪ রানে রেকর্ড জয়

১৬ মে ২০২৬ দুপুর ১২:২৫:২৬

জিম্বাবুয়ের ঘরোয়া ওয়ানডেতে ৭৯৪ রানে রেকর্ড জয়

স্পোর্টস ডেস্ক: জিম্বাবুয়ের ঘরোয়া ওয়ানডে ক্রিকেটে ঘটেছে অবিশ্বাস্য এক ঘটনা। দেশটির ফার্স্ট লিগ ক্রিকেটের এক ম্যাচে ৭৯৪ রানের বিশাল ব্যবধানে জয় পেয়েছে স্কর্পিয়ন্স ক্রিকেট ক্লাব।

ম্যাচে আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৮২২ রান সংগ্রহ করে স্কর্পিয়ন্স। দলের হয়ে ব্যাটারদের ঝড়ো পারফরম্যান্সে গড়ে ওঠে রানের পাহাড়। একই ইনিংসে তিনজন ব্যাটার তুলে নেন সেঞ্চুরি।

এর মধ্যে সবচেয়ে বিস্ফোরক ইনিংস খেলেন উইনফেড মাতেনডে। তিনি মাত্র ৭৫ বলে ২০৩ রান করেন। তার ইনিংসে ছিল ২৩টি চার ও ১৩টি ছক্কা। এছাড়া তাকুন্দা মাডেম্বো ১৪৩ বলে খেলেন ৩০২ রানের দুর্দান্ত ইনিংস। তার ব্যাট থেকে আসে ৫০টি চার ও ৭টি ছক্কা। আরেক সেঞ্চুরিয়ান ছিলেন গ্যাব্রিয়েল জায়াও।

আরও পড়ুন

ইতিহাস গড়ে হৃদয়ের ডাবল সেঞ্চুরি, লিডের পথে টাইগাররা

বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই ধুঁকতে থাকে মেথেন লায়ন্স। দলটি মাত্র ২৮ রানে হারায় ৭ উইকেট। এরপর সেখানেই ইনিংস ডিক্লেয়ার করে তারা।

ফলে ৭৯৪ রানের বিশাল ব্যবধানে জয় নিশ্চিত করে স্কর্পিয়ন্স। তবে ম্যাচটি আইসিসির স্বীকৃত লিস্ট ‘এ’ ম্যাচের অন্তর্ভুক্ত নয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





বিএনপির শোভাযাত্রায় হাতি-ঘোড়ার গাড়ি
বিএনপির শোভাযাত্রায় হাতি-ঘোড়ার গাড়ি
৭ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:৫৪:১৩

হাম উপসর্গে ৪ শিশুর মৃত্যু
হাম উপসর্গে ৪ শিশুর মৃত্যু
৭ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:৪৪:২৯