• ঢাকা
  • |
  • বুধবার ২৭শে কার্তিক ১৪৩৩ দুপুর ১২:৪৭:৩১ (11-Nov-2026)
  • - ৩৩° সে:

রাজধানীতে বাসচাপায় দুই নারী নিহত, চালক ও সহকারী আটক

১১ নভেম্বর ২০২৬ দুপুর ১২:৩৩:৩৭

রাজধানীতে বাসচাপায় দুই নারী নিহত, চালক ও সহকারী আটক

ডেস্ক রিপোর্ট: রাজধানীর গাবতলীতে রাস্তা পার হওয়ার সময় বাসের চাপায় দুই নারী নিহত হয়েছেন। ১১ নভেম্বর বুধবার সকাল সাড়ে ১০টার দিকে দারুসসালাম থানার গাবতলী পর্বত সিনেমা হলের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের তাৎক্ষণিকভাবে নাম-পরিচয় জানা যায়নি।

পুলিশ সূত্রে জানা গেছে, সকালে ‘চাঁদনী ট্রাভেলস’ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা পারাপাররত দুই নারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে দারুসসালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল হোসেন জানান, বাসচাপায় দুই নারীর মৃত্যু হয়েছে। ঘটনার পরপরই বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় বাসের চালক ও সহকারীকে আটক করেছে পুলিশ।

আরও পড়ুন

নারায়ণগঞ্জে শীতলক্ষ্যায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত, আহত ১

পুলিশ আরও জানায়, নিহত দুই নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে।

এটিভি/এসআইআর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ