• ঢাকা
  • |
  • বুধবার ২৭শে কার্তিক ১৪৩৩ দুপুর ১২:৩৭:৩৪ (11-Nov-2026)
  • - ৩৩° সে:

নম্বরপ্লেট লাগানো নিয়ে মোটরসাইকেল চালকদের জন্য সুখবর

১১ নভেম্বর ২০২৬ দুপুর ১২:৩০:৪৬

নম্বরপ্লেট লাগানো নিয়ে মোটরসাইকেল চালকদের জন্য সুখবর
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: মোটরসাইকেলের সামনে ম্যানুয়াল নম্বরপ্লেট লাগানো নিয়ে চালকদের সুখবর দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। প্রথমে ১৫ নভেম্বর পর্যন্ত সময় দেওয়া হলেও পরে তা বাড়িয়ে ৩১ ডিসেম্বর করা হয়েছে।

১১ নভেম্বর বুধবার বিআরটিএর অফিশিয়াল ফেসবুকে পেজে দেওয়া এক পোস্টে মোটরসাইকেলের সম্মুখভাগে ম্যানুয়াল নম্বরপ্লেট সংযোজনের সময়সীমা বৃদ্ধিসংক্রান্ত এক গণবিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

এতে বলা হয়, ‘সড়ক পরিবহন আইন, ২০১৮’ ও ‘সড়ক পরিবহন বিধিমালা, ২০২২’ অনুযায়ী মোটরসাইকেলের পেছনে ও সম্মুখভাগে রেজিস্ট্রেশন নম্বর প্রদর্শনের বাধ্যবাধকতা রয়েছে। এর আলোকে নির্ধারিত শর্তানুযায়ী মোটরসাইকেল মালিকদের নিজস্ব ব্যবস্থাপনায় সামনে ম্যানুয়াল নম্বরপ্লেট লাগানোর অনুরোধ জানিয়েছে সংস্থাটি।

আরও পড়ুন

ড্রোন ও দ্রুতগতির জলযানে উপকূলীয় নজরদারি জোরদার করছে কোস্টগার্ড

নম্বরপ্লেটের মাপ ও শর্তাবলি

বিজ্ঞপ্তিতে দুই ধরনের মোটরসাইকেলের জন্য নম্বরপ্লেটের নির্দিষ্ট মাপ ও নিয়ম উল্লেখ করা হয়েছে :

মোটরসাইকেল (স্কুটার): ম্যানুয়াল নম্বরপ্লেটের দৈর্ঘ্য হতে হবে ২০০ মিলিমিটার ও প্রস্থ ১০০ মিলিমিটার। অক্ষর ও সংখ্যার ফন্টের উচ্চতা হবে কমপক্ষে ২০ মিলিমিটার।

আরও পড়ুন

ঢাকাগামী তিতাস কমিউটার ট্রেনে আগুন, আটক দুজন

স্কুটার ব্যতীত অন্যান্য মোটরসাইকেল: নম্বরপ্লেটের দৈর্ঘ্য হতে হবে ২৮৫ মিলিমিটার ও প্রস্থ ৫০ মিলিমিটার। এ ক্ষেত্রেও অক্ষর ও সংখ্যার ফন্টের উচ্চতা কমপক্ষে ২০ মিলিমিটার হতে হবে।

বিআরটিএ নির্ধারিত অন্যান্য আবশ্যিক শর্ত

ম্যানুয়াল নম্বরপ্লেটটি অবশ্যই স্টেইনলেস স্টিল অথবা অ্যালুমিনিয়ামের তৈরি হতে হবে। সাদা পটভূমির ওপর কালো রঙের বাংলা অক্ষর ও সংখ্যায় রেজিস্ট্রেশন নম্বর লিখতে হবে। নম্বরপ্লেটের ওপর অন্য কোনো ধরনের শোভাবর্ধন বা নকশা করা যাবে না। স্কুটার ব্যতীত অন্যান্য মোটরসাইকেলের ক্ষেত্রে রেজিস্ট্রেশন মার্কটি একটি আনুভূমিক রেখায় প্রদর্শন করতে হবে (যেমন : ঢাকা মেট্রো-ল-১১-১২২৯)।

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর বাসভবনের কাছে হাসিনার নামে স্লোগান, আটক ৩

এটিভি/এসটিও

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ