• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৭ই ভাদ্র ১৪৩৩ সকাল ০৯:৫৭:৪৫ (01-Sep-2026)
  • - ৩৩° সে:

শাহজালাল বিমানবন্দরে সড়ক দুর্ঘটনায় বিমানবাহিনীর ৩ সদস্য নিহত

১ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৮:৪৫:০৮

শাহজালাল বিমানবন্দরে সড়ক দুর্ঘটনায় বিমানবাহিনীর ৩ সদস্য নিহত

অনলাইন ডেস্ক: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ বিমানবাহিনীর তিন সদস্য নিহত ও চার সদস্য আহত হয়েছেন।

নিহতরা হলেন—ওয়ারেন্ট অফিসার মাহমুদ, কর্পোরাল পিয়াস ও এলএসি জুবাইদুল।

৩১ আগস্ট সোমবার রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আইএসপিআরের এক কর্মকর্তা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আহতরা হলেন—কর্পোরাল সিফাত, কর্পোরাল মাহবুব, এলএসি আহাদ ও সিনিয়র অফিসার আবুল খায়ের। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সূত্র জানায়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালে নিয়মিত দায়িত্ব পালনের সময় বাংলাদেশ বিমানবাহিনীর একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে থার্ড টার্মিনালের দ্বিতীয় তলায় অবস্থিত উড়ালসড়ক থেকে নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত ও চারজন আহত হন।

সূত্র: বাংলা ট্রিবিউন

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ
দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ
১ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৯:১৩:২৮

লিবিয়া থেকে দেশে ফিরছেন আরও ১৭৪ বাংলাদেশি
লিবিয়া থেকে দেশে ফিরছেন আরও ১৭৪ বাংলাদেশি
১ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৮:৫৯:২০