• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১২ই চৈত্র ১৪৩২ দুপুর ০১:৩৫:০০ (26-Mar-2026)
  • - ৩৩° সে:

ভারতের অন্ধ্র প্রদেশে বাস-লরি সংঘর্ষে নিহত ১২

২৬ মার্চ ২০২৬ সকাল ১১:৩৭:৪৪

ভারতের অন্ধ্র প্রদেশে বাস-লরি সংঘর্ষে নিহত ১২

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের অন্ধ্র প্রদেশের মার্কাপুরম জেলায় বাসের সঙ্গে লরির সংঘর্ষে অন্তত ১২ জন নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, আজ ২৬ মার্চ বৃহস্পতিবার ভোরে সংঘর্ষের সময় বাসটিতে আগুন ধরে গেলে এই প্রাণহানি ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, প্রথমে পুলিশ জানিয়েছিল আটজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে অনেক যাত্রী বাসের ভেতরে জীবন্ত দগ্ধ হয়েছেন। পরে আহত ও নিহতের সংখ্যা বেড়েছে।

Ad
Ad

মার্কাপুরামের ডেপুটি সুপারিনটেনডেন্ট অব পুলিশ (ডিএসপি) নাগরাজু জানিয়েছেন, ‘অন্তত আটজন যাত্রী জীবন্ত দগ্ধ হয়েছেন এবং প্রায় ১৮ জন আহতকে হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহ চলছে।’

Ad

পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৬টার দিকে দুর্ঘটনাটি ঘটে। হরিকৃষ্ণ ট্রাভেলসের বাসটি তেলেঙ্গানার নির্মল থেকে নেল্লোরের দিকে যাচ্ছিল। সংঘর্ষের সঙ্গে সঙ্গে বাসে আগুন ধরে যায়, এতে অনেক যাত্রী বাসের ভিতরে মারা যান।

অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু দুর্ঘটনার খবর পাওয়ার পর গভীর শোক প্রকাশ করেছেন এবং আহতদের দ্রুত সেবা নিশ্চিতের নির্দেশ দিয়েছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






ফতুল্লায় সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু
ফতুল্লায় সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু
২৬ মার্চ ২০২৬ দুপুর ১২:৩৫:৪৭






Follow Us