• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১২ই চৈত্র ১৪৩২ বিকাল ০৩:০৩:২৯ (26-Mar-2026)
  • - ৩৩° সে:

গণঅভ্যুত্থানের পর সকল গণহত্যার বিচার বাংলাদেশে হবে: আসিফ মাহমুদ

২৬ মার্চ ২০২৬ দুপুর ০১:২৮:১২

গণঅভ্যুত্থানের পর সকল গণহত্যার বিচার বাংলাদেশে হবে: আসিফ মাহমুদ

গণঅভ্যুত্থানের পর সকল গণহত্যার বিচার বাংলাদেশে হবে: আসিফ মাহমুদনিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, এই গণঅভ্যুত্থানের পর সকল গণহত্যার বিচার বাংলাদেশে হবে। তবে সেটা যথাযথ প্রক্রিয়ার করার ক্ষেত্রে আমরা বদ্ধপরিকর ছিলাম এবং এখনো আমরা আজকে দাঁড়িয়েও আমরা বিচার চাইছি।

২৬ মার্চ বৃহস্পতিবার সকালে স্বাধীনতা দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারীদের প্রতি শ্রদ্ধা জানাতে এসে এমন কথা বলেন তিনি।

Ad
Ad

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, এই গণঅভ্যুত্থানের পর সকল গণহত্যার বিচার বাংলাদেশে হবে। তবে সেটা যথাযথ প্রক্রিয়ার করার ক্ষেত্রে আমরা বদ্ধপরিকর ছিলাম এবং এখনো আমরা আজকে দাঁড়িয়েও আমরা বিচার চাইছি। আমাদের আহ্বায়ক কথা বলেছেন, আমাদের সদস্য সচিব কথা বলেছেন। উনাকে রেসপেক্ট করা অন্তত এদের সরা উচিত। ওনারা বারবার বলেছেন যে বিচারের বিষয়টি আমরা বদ্ধপরিকর এবং বিচার আদায় করার জন্য আমরা কাজ করব, সেটা যেকোনো গণহত্যার ক্ষেত্রে।

Ad

তিনি বলেন, আপনারা দেখেছেন যে বাংলাদেশের ইতিহাসে যখনই অনেকেই সরকার গঠন করেছে, অনেকেই অনেক মহাপরাক্রমশালী ছিল, অনেক শক্তিশালী ছিল কিন্তু তারা যখনই গণরায়ের বিরুদ্ধে গিয়েছে, গণরায়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, তারা কিন্তু ইতিহাসের পাতা থেকে হারিয়ে গেছে।

তিনি আরও বলেন, বাংলাদেশে যখন ৭০-এর নির্বাচনে গণরায় একদিকে আসে এবং তাদেরকে ক্ষমতা দেয়া হয় না, পরবর্তীতে ৭১-এ স্বাধীনতার প্রেক্ষাপট তৈরি হয়েছে। বাংলাদেশে ৯০-এও এই পরিস্থিতি হয়েছে, স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই হয়েছে। ১৭ বছরের নিষ্পেষণের পর মানুষ যখন তাদের কথা বলতে পারছিল না, জনগণের রায়ের বিরুদ্ধে যখন বারবার সরকার গঠন করে ফ্যাসিবাদী শাসন কায়েম করা হয়েছে, তাদেরকেও কিন্তু পদদলিত করা হয়েছে এদেশের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে।

অন্তবর্তীকালীন সরকারের সাবেক এই উপদেষ্টা বলেন, এবারও যেই গণরায়কে, যেই গণভোটের রায়কে, জুলাই সনদকে চ্যালেঞ্জ করা হচ্ছে, গণরায়কে এক ধরনের ভুলুণ্ঠিত করে এই সরকার সামনের দিকে এগিয়ে চলতে চাইছে। বাংলাদেশের মানুষ কিন্তু তাদেরকেও এই ইতিহাসের ধারাবাহিকতা রক্ষা করে ভুলুণ্ঠিত করতে দ্বিধা করবে না।

তিনি বলেন, আমরা তাদেরকে বলতে চাই যে অবশ্যই এত রক্তের বিনিময়ে যেই সংস্কার এবং যেই নতুন বাংলাদেশের স্বপ্ন আমাদের শহীদের পরিবারেরা দেখেছে, যেই বাবা-মায়েরা দেখেছে এবং আহত সহযোদ্ধারা দেখেছে সেটা বাস্তবায়ন করতে হবে। এবং এই জনরায় বাস্তবায়ন না করলে বাংলাদেশের যেই ৭০ শতাংশ জনগণ গণভোটে 'হ্যাঁ' ভোটের পক্ষে ভোট দিয়েছে, তারা কিন্তু রাস্তায় নামতেও দ্বিতীয়বার ভাববে না।

তিনি আরও বলেন, সুতরাং আপনারা জনগণের পক্ষে আসুন যাতে আমরা সবাই মিলে একসাথে সুন্দর বাংলাদেশ গড়তে পারি। যদি জনগণের বিপক্ষে যান তাহলে আমাদেরকে জনগণকে নিয়ে স্বাধীনতার রক্ষার জন্যই আবার মাঠে নামতে হতে পারে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us