• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১২ই চৈত্র ১৪৩২ দুপুর ০২:২১:১৭ (26-Mar-2026)
  • - ৩৩° সে:

ফতুল্লায় সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু

২৬ মার্চ ২০২৬ দুপুর ১২:৩৫:৪৭

ফতুল্লায় সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের ফতুল্লায় সড়ক দুর্ঘটনায় লতারাণী মন্ডল (৫০) নামে এক নারী নিহত হয়েছেন।

আজ ২৬ মার্চ বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে ফতুল্লা স্টেডিয়ামের সামনে এ দুর্ঘটনা ঘটে।

Ad
Ad

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুষ্টিয়া থেকে নারায়ণগঞ্জগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। এ সময় পেছন থেকে আসা একটি কাভার্ড ভ্যান বাসটিকে ধাক্কা দেয়। এতে কাভার্ড ভ্যানটি সড়কের পূর্ব পাশে সরে যায়।

Ad

দুর্ঘটনার সময় রাস্তা পার হচ্ছিলেন লতারাণী মন্ডল। সেখানে বাস ও আইল্যান্ডের মাঝখানে চাপা পড়ে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয় পথচারীরা তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত লতারাণী মন্ডল ফতুল্লা থানার পিলকুনি এলাকার বাসিন্দা সুখরঞ্জন মন্ডলের স্ত্রী।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের মরদেহ ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ফতুল্লায় সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু
ফতুল্লায় সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু
২৬ মার্চ ২০২৬ দুপুর ১২:৩৫:৪৭





Follow Us