• ঢাকা
  • |
  • শনিবার ১৩ই আষাঢ় ১৪৩৩ সকাল ০৯:৩৯:৩১ (27-Jun-2026)
  • - ৩৩° সে:

রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ড, নিহত ২

২৭ জুন ২০২৬ সকাল ০৮:১১:৪০

রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ড, নিহত ২

ডেস্ক রিপোর্ট: রাজধানীর কাঁটাবনের আল বারাকা টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু হয়েছে। ২৬ জুন শুক্রবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানায়, শুক্রবার রাত ১টার দিকে কাঁটাবনের ১৪তলা আল বারাকা টাওয়ারের ১২তম তলায় আগুনের সূত্রপাত হয়। অল্প সময়ের মধ্যেই আগুন ভবনটির ১১ ও ১৩তম তলায় ছড়িয়ে পড়ে। এতে ভবনের বিভিন্ন তলায় বহু মানুষ আটকা পড়েন।

যমুনা টিভির প্রতিবেদন থেকে জানা গেছে, ভবনটিতে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না। এছাড়া এটি আবাসিক ভবন হলেও নিয়মবহির্ভূতভাবে বিভিন্ন অফিস ভাড়া দেওয়া হয়েছিল।

নিরাপদে বেরিয়ে আসা বাসিন্দারা জানান, আগুন লাগা তলায় আইনজীবীদের একাধিক চেম্বার ছিল। সেখানে আটকে পড়া দুজন ব্যক্তি মুঠোফোনে উদ্ধারকর্মীদের কাছে সাহায্যের আকুতি জানিয়েছিলেন। তবে কিছু সময় পর তাদের সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হয়নি।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, ছয়টি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। পরে গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

অগ্নিকাণ্ডের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








ইতিহাস গড়ে নকআউপ পর্বে কেপ ভার্দে
ইতিহাস গড়ে নকআউপ পর্বে কেপ ভার্দে
২৭ জুন ২০২৬ সকাল ০৮:৩২:৩৪



Follow Us