• ঢাকা
  • |
  • রবিবার ৭ই আষাঢ় ১৪৩৩ সকাল ১০:৫৫:২৪ (21-Jun-2026)
  • - ৩৩° সে:

নারায়ণগঞ্জে ট্রাকচাপায় ভ্যানচালক নিহত

২১ জুন ২০২৬ সকাল ০৯:৩৬:১৮

নারায়ণগঞ্জে ট্রাকচাপায় ভ্যানচালক নিহত

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জে ট্রাকচাপায় দুলাল মিয়া (৫৮) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। ২০ জুন শনিবার সকাল ১০টার দিকে নারায়ণগঞ্জ-মুন্সীগঞ্জ সড়কের চর সৈয়দপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত দুলাল মিয়া কিশোরগঞ্জ জেলার মনির মিয়ার ছেলে। তিনি রাজধানীর ডেমরা এলাকার ডগাইর এলাকায় বসবাস করতেন।

পুলিশ জানায়, রেফ্রিজারেটরের ভাঙারি মালামাল বোঝাই একটি রিকশাভ্যান নিয়ে যাচ্ছিলেন দুলাল মিয়া। এ সময় পেছন দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক ভ্যানটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া শুরু করে।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (ওসি) সাজেদুর রহমান বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাক ও এর চালককে শনাক্ত করতে পুলিশ কাজ করছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বিশ্ব বাবা দিবস আজ
বিশ্ব বাবা দিবস আজ
২১ জুন ২০২৬ সকাল ১০:৪৭:৫১










Follow Us