• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৩ই শ্রাবণ ১৪৩৩ সকাল ০৯:২১:১৭ (28-Jul-2026)
  • - ৩৩° সে:

ঝিনাইদহে মালবাহী ট্রেনের তিন বগি লাইনচ্যুত

৭ জুন ২০২৬ সকাল ০৯:০২:২৬

ঝিনাইদহে মালবাহী ট্রেনের তিন বগি লাইনচ্যুত

ডেস্ক রিপোর্ট: ঝিনাইদহের কোটচাঁদপুরে একটি তেলবাহী মালগাড়ির তিনটি বগি লাইনচ্যুত হওয়ায় খুলনার সঙ্গে রাজশাহীসহ উত্তরবঙ্গের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে।

সময় টিভির অনলাইন থেকে জানা যায়, আজ ৭ জুন রোববার সকাল ৬টার দিকে কোটচাঁদপুর উপজেলার সাফদারপুর রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

সাফদারপুর রেলস্টেশনের স্টেশন মাস্টার নয়ন হোসেন জানান, খুলনা থেকে ছেড়ে আসা পার্বতীপুরগামী তেলবাহী মালবাহী ট্রেনটি স্টেশনের নিকটবর্তী এলাকায় পৌঁছালে এর পেছনের তিনটি বগি লাইনচ্যুত হয়। ফলে খুলনার সঙ্গে রাজশাহীসহ উত্তরাঞ্চলের বিভিন্ন রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

ঘটনার পরপরই পরিস্থিতি মোকাবিলায় খুলনা থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। উদ্ধারকাজ শেষ হলে দ্রুত রেল চলাচল স্বাভাবিক করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

তবে তাৎক্ষণিকভাবে লাইনচ্যুত হওয়ার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






টিভির পর্দায় আজকের খেলা
টিভির পর্দায় আজকের খেলা
২৮ জুলাই ২০২৬ সকাল ০৮:৪৩:৫৪





Follow Us