• ঢাকা
  • |
  • বুধবার ২৬শে জ্যৈষ্ঠ ১৪৩৩ রাত ০২:৩৭:৫৪ (10-Jun-2026)
  • - ৩৩° সে:

ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপ-সিএনজি সংঘর্ষে মা-ছেলেসহ নিহত ৩

৫ জুন ২০২৬ দুপুর ১২:০০:০৩

ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপ-সিএনজি সংঘর্ষে মা-ছেলেসহ নিহত ৩

অনলাইন ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মাছভর্তি পিকআপ ভ্যানের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ মা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।

৫ জুন শুক্রবার সকাল ৯টার দিকে উপজেলার রামরাইল ইউনিয়নের বিয়াল্লিশহর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন অটোরিকশাচালক মাহবুব (৪৫), যাত্রী জোসনা বেগম (৪০) এবং তার ছেলে আশরাফুল (৫)। আহত হয়েছেন জোসনার স্বামী কাউসার (৫০) ও মেয়ে আদিবা (৪)। তাদের বাড়ি জেলার কসবা উপজেলার মূলগ্রাম ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে কাউসার তার স্ত্রী ও সন্তানদের নিয়ে কসবা থেকে একটি সিএনজিচালিত অটোরিকশায় করে সরাইল-বিশ্বরোডের উদ্দেশে রওনা দেন। পথে বিয়াল্লিশহর এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি মাছভর্তি পিকআপ ভ্যান অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশার যাত্রীরা গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাহবুব, জোসনা বেগম ও আশরাফুলকে মৃত ঘোষণা করেন।

এদিকে গুরুতর আহত কাউসার ও আদিবাকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু তাহের জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। তবে দুর্ঘটনার পরপরই ঘাতক পিকআপ ভ্যানের চালক ও তার সহযোগী পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us