জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার নিশ্চিন্তা বাজার চানপাড়া গ্রামের আঞ্চলিক সড়কের খড়িকাটা এলাকায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত এবং একজন আহত হয়েছেন।
১ জুন সোমবার দুপুরে এ দুর্ঘটনা ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কালাই উপজেলার সরাইল গ্রামের ইমন সরকার (৩০) এবং তার প্রতিবেশী ও শ্যালক হারুঞ্জা গ্রামের ফেরদৌস। আহত হলেন নিহত ইমনের স্ত্রী বলে জানা গেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানায়, ঈদ উপলক্ষে আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে মোটরসাইকেলটি খড়িকাটা এলাকায় পৌঁছালে রাস্তায় খরের সঙ্গে মোটরসাইকেল স্লিপ করে ট্রাকের সাথে থাকা খেয়ে এ দুর্ঘটনার শিকার হয়। এ সময় মোটরসাইকেল আরোহী ইমন সরকার ঘটনাস্থলে নিহত হয় ও ফেরদৌস হাসপাতালে নিলে তারও মৃত্যু হয়।
স্থানীয়রা বলছে, গ্রামীণ এ সড়কটিতে ধান কাটার মৌসুমে প্রায়ই রাস্তাজুড়ে খড় শুকানো হয়। ধারণা করা হচ্ছে, রাস্তায় ছড়িয়ে থাকা খড়ের কারণে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে স্লিপ করে ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে ও এই মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।
ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ মুক্তাদুল হক বলেন, রাস্তায় খর বিছানো ছিল ঘরের সাথে মোটরসাইকেল স্লিপ করে ট্রাকের সাথে ধাক্কা খেয়ে ঘটনাস্থলে একজন মারা গেছে। আরেকজনকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available