• ঢাকা
  • |
  • শনিবার ২১শে ভাদ্র ১৪৩৩ সন্ধ্যা ০৬:১২:২৪ (05-Sep-2026)
  • - ৩৩° সে:

রাঙ্গামাটিতে বিশেষ অভিযানে মাদকসহ আটক ৩

২৫ মে ২০২৬ সন্ধ্যা ০৬:১২:৩১

রাঙ্গামাটিতে বিশেষ অভিযানে মাদকসহ আটক ৩

রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটি জেলা পুলিশের চলমান বিশেষ অভিযানে ১ হাজার পিচ ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। মাদকদ্রব্য, জুয়া, চাঁদাবাজি, অস্ত্রধারী, ইভটিজিং ও কিশোর গ্যাংদের বিরুদ্ধে জেলা পুলিশের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়।

২৫ সোমবার দুপুর আনুমানিক ১টা ৪৫ মিনিটে মাননীয় পুলিশ সুপার রাঙ্গামাটি পার্বত্য জেলা জনাব মুহাম্মদ আব্দুর রকিব পিপিএম মহোদয়ের দিকনির্দেশনায় অফিসার ইনচার্জ, ডিবি’র নেতৃত্বে একটি বিশেষ টিম কোতয়ালী থানাধীন ২নং পাথরঘাটা এলাকার মুন্সি মিয়া টিলা (কাপ্তাই লেক সংলগ্ন) ও রিজার্ভ বাজার এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানে আটকরা হলো: দকিনা মিত্র চাকমা (৪৬), পিতা: কালাচান চাকমা, সাং: কিল্লামুরা, থানা: সদর; সবিমল চাকমা (৩৬), পিতা: কৃষ্ণ রতন চাকমা, সাং: কুসুমছড়ি, থানা: জুরাছড়ি ও হরিলাল চাকমা (৫০), পিতা: মৃত রাবনা চাকমা, সাং: বালুখালী, থানা: জুরাছড়ি।

ডিবি পুলিশ জানায়, আটককৃতদের কাছ থেকে ১ হাজার পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ সময় স্থানীয় জনগণের মাঝে মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাংবিরোধী সচেতনতামূলক কার্যক্রমও পরিচালনা করা হয় এবং অপরাধ দমনে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।

আটক আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

রাঙ্গামাটি জেলা পুলিশ জানিয়েছে, মাদক, জুয়া, ইভটিজিং ও কিশোর গ্যাংদের বিরুদ্ধে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৩৪
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৩৪
৫ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:৫২:৩৯





১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
৫ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:০৮:০৪

নতুন বিশ্ব মানচিত্র গ্রহণে জাতিসংঘের ভোট
নতুন বিশ্ব মানচিত্র গ্রহণে জাতিসংঘের ভোট
৫ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:৫৮:৪৩