• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:২৫:৩৮ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু

৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৪:৫০

দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আহত সপ্তম শ্রেণির ছাত্র সাইফ হোসেন (১৪) মারা গেছে।

Ad

৯ ফেব্রুয়ারি সোমবার মধ্যরাতে কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে একই দুর্ঘটনায় প্রাণ হারায় তার দুই সহপাঠী বন্ধু রহমত আলী (১৪) ও সাহাবী হোসেন (১৪)।

Ad
Ad

সোমবার সকাল ১১টার দিকে জানাজা শেষে নিজ গ্রামের কবরস্থানে দুই বন্ধুর কবরের পাশেই সাইফকে দাফন করা হয়। একসঙ্গে পড়াশোনা করা তিন বন্ধুর এমন মর্মান্তিক বিদায়ে এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত ৭ ফেব্রুয়ারি শনিবার সকাল ৯টার দিকে দৌলতপুর উপজেলার সদর ইউনিয়নের দৌলতখালী গ্রামের মাদ্রাসা মোড় থেকে কিশোরীনগরগামী সড়কে দুর্ঘটনাটি ঘটে। ওই দিন সকাল ৮টার দিকে তিন বন্ধু একটি পালসার মোটরসাইকেলে করে দৌলতখালী মাদ্রাসা মোড়ে প্রাইভেট পড়তে যায়। প্রাইভেট শেষ করে বাড়ি ফেরার পথে হাজীপাড়া এলাকায় মোটরসাইকেলটি দ্রুতগতিতে চলার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি বিদ্যুতের খুঁটির সঙ্গে সজোরে ধাক্কা খায়।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই দৌলতখালী চৌহদ্দি পাড়া গ্রামের হেকমত আলীর ছেলে রহমত আলী (১৪) এবং একই গ্রামের আমিনুল ইসলামের ছেলে সাহাবী হোসেন (১৪) মারা যায়। গুরুতর আহত অবস্থায় জিয়ার আলীর ছেলে সাইফ হোসেনকে (১৪) প্রথমে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া সদর হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার মধ্যরাতে তার মৃত্যু হয়।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, সড়ক দুর্ঘটনায় আহত সাইফ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। দুর্ঘটনায় নিহত তিন বন্ধুকে তাদের নিজ এলাকার একই কবরস্থানে দাফন করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৭:২৮

রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৪৯:০৩



ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:২৮

পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৪:৩৯


Follow Us