• ঢাকা
  • |
  • সোমবার ২৪শে ফাল্গুন ১৪৩২ ভোর ০৫:০৭:৩৯ (09-Mar-2026)
  • - ৩৩° সে:

গুরুদাসপুরে কৃষকের বাড়িতে আগুন, প্রাণ গেল মা ও ছোট্ট শিশুর

৯ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:৩৮:৫৭

গুরুদাসপুরে কৃষকের বাড়িতে আগুন, প্রাণ গেল মা ও ছোট্ট শিশুর

নাটোর প্রতিনিধি: নাটোরের গুরুদাসপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক নারী ও তার এক বছর বয়সী শিশুকন্যা নিহত হয়েছে। ৮ ফেব্রুয়ারি রোববার রাত সাড়ে ৩টার দিকে উপজেলার ধারাবারিষা ইউনিয়নের ঝাউপাড়া বিন্নাবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার ধারাবারিষা ইউনিয়নের ঝাউপাড়া বিন্নাবাড়ী এলাকার কৃষক মো. রান্টুর স্ত্রী আতিয়া বেগম (২৮) এবং তাদের এক বছর বয়সী মেয়ে রওজা।

Ad
Ad

অগ্নিকাণ্ডে রান্টুর মা মর্জিনা বেগম গুরুতর দগ্ধ হন। তাকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Ad

স্থানীয়রা জানান, আগুনে মোট চারটি ঘর, বসতবাড়ির আসবাবপত্র এবং পাশের একটি মুদি দোকান পুড়ে যায়। এছাড়া অগ্নিকাণ্ডে ১২টি ছাগল মারা গেছে।

গুরুদাসপুর ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার মো. আতাউর রহমান জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





টস জিতে ফিল্ডিংয়ে নিউজিল্যান্ড
টস জিতে ফিল্ডিংয়ে নিউজিল্যান্ড
৮ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:২৫:০৬




পদত্যাগ করলেন ওয়াসার এমডি আব্দুস সালাম
পদত্যাগ করলেন ওয়াসার এমডি আব্দুস সালাম
৮ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৬:৪৪:০৫



Follow Us