• ঢাকা
  • |
  • রবিবার ২৬শে মাঘ ১৪৩২ দুপুর ০২:২৪:৪১ (08-Feb-2026)
  • - ৩৩° সে:

ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা: চালক আহত, সহকারী নিহত

৮ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৩৬:১২

ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা: চালক আহত, সহকারী নিহত

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা একটি মাল বোঝাই ট্রাকের সঙ্গে কার্ভাড ভ্যানের সংঘর্ষে ভ্যান চালকের সহকারী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় কার্ভাড ভ্যানের চালক আমিনুল ইসলাম (৪২) গুরুতর আহত হয়েছেন।

Ad

৮ ফেব্রুয়ারি রোববার ভোর সাড়ে ৫টার দিকে  ঘোড়াঘাট পৌরসভার আজাদমোড় এলাকায় ইসলামি ব্যাংকের সামনে মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আল- আমিন (৪০)। তিনি সৈয়দপুর ওয়াবদা মোড় এলাকার বাসিন্দা।

Ad
Ad

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ভোরে মহাসড়কের দিনাজপুর অভিমুখে যাওয়া লেনের পাশে মাল বোঝাই একটি ট্রাক থামিয়ে নষ্ট চাকা মেরামত করছিলেন চালক ও তাঁর সহকারী। তখন পেছন থেকে আসা দ্রুতগতির একটি কার্ভাড ভ্যান ট্রাকটিকে ধাক্কা দেয়। এই দুর্ঘটনায় কার্ভাড ভ্যানের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এতে কেভিনের মধ্যে আটকে পড়ে চালক ও চালকের সহকারী।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ঘোড়াঘাটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চালকের সহকারীকে মৃত ঘোষণা করেন। আহত চালককে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অতিরিক্ত গতি ও অসতর্কতার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া ট্রাক ও কার্ভাড ভ্যান দুইটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






চীনে জৈবপ্রযুক্তি কারখানায় বিস্ফোরণে নিহত ৮
চীনে জৈবপ্রযুক্তি কারখানায় বিস্ফোরণে নিহত ৮
৮ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০১:২৫:২৯






Follow Us