• ঢাকা
  • |
  • বুধবার ২০শে ফাল্গুন ১৪৩২ সকাল ১১:০২:৩৭ (04-Mar-2026)
  • - ৩৩° সে:

কালিয়াকৈরে বসতবাড়িতে আগুন, ১০টি রুম পুড়ে ছাই

৪ মার্চ ২০২৬ সকাল ০৯:০১:২৫

কালিয়াকৈরে বসতবাড়িতে আগুন, ১০টি রুম পুড়ে ছাই

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চান্দরা পল্লী বিদ্যুৎ ভাঙা মসজিদ এলাকায় ৩ মার্চ মঙ্গলবার সন্ধ্যার দিকে ছমির মুন্সির বাসায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ করে বসতঘর থেকে আগুনের সূত্রপাত হলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুনের শিখা দ্রুত ছড়িয়ে পড়ে পাশের কলোনিতেও। এতে কলোনির অন্তত ১০টি রুম পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেয়, খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর কালিয়াকৈর স্টেশনের  ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

Ad
Ad

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মকর্তা ইফতেখার হোসেন রায়হান চৌধুরী জানান, আগুনের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে তা নিয়ন্ত্রণে আনা হয়েছে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ তদন্ত শেষে জানানো হবে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

Ad
Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us