• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৫শে কার্তিক ১৪৩৩ ভোর ০৪:৩২:৪৪ (10-Nov-2026)
  • - ৩৩° সে:

নামাজ পড়ে ফেরার পথে অটোরিকশার ধাক্কায় মুক্তিযোদ্ধার মৃত্যু

৮ অক্টোবর ২০২৫ সকাল ০৮:২২:৪২

নামাজ পড়ে ফেরার পথে অটোরিকশার ধাক্কায় মুক্তিযোদ্ধার মৃত্যু

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে মসজিদে নামাজ পড়ে বাড়ি ফেরার পথে অটোরিকশার ধাক্কায় নজরুল ইসলাম দফাদার (৭০) নামে এক বীর মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে।

৭ অক্টোবর মঙ্গলবার সন্ধ্যায় ধানুয়া কামালপুর ইউনিয়নের মির্ধাপাড়া মোড় এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। নজরুল ইসলাম দফাদার মির্ধাপাড়া গ্রামের মৃত হোসেন আলীর ছেলে।

স্থানীয় সূত্র জানায়, মির্ধাপাড়া জামে মসজিদে মাগরিবের নামাজ আদায় করে হেঁটে নিজ বাড়িতে ফিরছিলেন নজরুল ইসলাম দফাদার। বাড়ি ফেরার পথে পেছন থেকে একটি অটোরিকশা তাকে ধাক্কা দেয়।

আরও পড়ুন

নারায়ণগঞ্জে শীতলক্ষ্যায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত, আহত ১

এসময় গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে পরিস্থিতি খারাপ দেখে চিকিৎসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরে ময়মনসিংহ নেওয়ার পথে রাত ৯টার দিকে তিনি মারা যান।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:০৯