• ঢাকা
  • |
  • বুধবার ১৩ই কার্তিক ১৪৩৩ সন্ধ্যা ০৭:২৬:০৬ (28-Oct-2026)
  • - ৩৩° সে:

চৌহালীতে বাবার সাথে কাজে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

৩ অক্টোবর ২০২৫ সকাল ১১:২৬:৫১

চৌহালীতে বাবার সাথে কাজে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের চৌহালীতে বিদ্যুৎপৃষ্ট হয়ে মো. মাসুদ রানা (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

২ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে উপজেলার খাষকাউলিয়া ইউনিয়নের চৌদ্দরশি গ্রামের মো. রফিকের বাড়িতে এই হৃদয় বিদারক দুর্ঘটনা ঘটে।

নিহত মাসুদ রানা পার্শ্ববর্তী কুর্কি গ্রামের হারুন আলীর ছেলে।  

আরও পড়ুন

চট্টগ্রামের সীতাকুণ্ডে লরি চাপায় শিশুসহ পাঁচ জন নিহত, আহত ৪

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, মাসুদ রানা সকালে ওই বাড়িতে বাবার সাথে কাঠ মিস্ত্রির কাজ করতে যান। কাজের জন্য নির্মাণাধীন টিনের ঘড়ের চালে উঠেন। এসময় উপরে থাকা বৈদ্যুতিক তারের সাথে বিদ্যুৎপৃষ্ট হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যুবরণ করেন মাসুদ রানা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চৌহালী থানা অফিসার ইনচার্জ(ওসি) আব্দুল বারিক জানান, বাবার সাথে কাঠমিস্ত্রির কাজ করার সময় ঘরের উপরে থাকা বৈদ্যুতিক তারের সাথে বিদ্যুৎপৃষ্ট হয়ে ওই যুবক আহত হন। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে উদ্ধার করে হাসপাতাল নেওয়ার পথে তার মৃত্যু হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


নারায়ণগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে বাবা-ছেলে নিহত
নারায়ণগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে বাবা-ছেলে নিহত
২৮ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:১১:৫৭



গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ২ জনের মৃত্যু
গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ২ জনের মৃত্যু
২৮ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৫৭:০৯

রংপুরে মাদক সেবনের দায়ে ২ যুবককে কারাদণ্ড
রংপুরে মাদক সেবনের দায়ে ২ যুবককে কারাদণ্ড
২৮ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৫৩:১৬


সারাদেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু
সারাদেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু
২৮ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৩৬:৫৪


বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী জাপান
বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী জাপান
২৮ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:৫৯:৪৮