• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩১শে ভাদ্র ১৪৩৩ সকাল ০৮:১৬:১৮ (15-Sep-2026)
  • - ৩৩° সে:

কালিয়াকৈরে দুটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে কুয়েত প্রবাসীর মৃত্যু

৩ অক্টোবর ২০২৫ সকাল ১০:০২:৫৭

কালিয়াকৈরে দুটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে কুয়েত প্রবাসীর মৃত্যু

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বংশীবাড়ি কলেজ রোড এলাকায় দুটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শংকর মালো (৪৫) নামে এক কুয়েত প্রবাসীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

২ অক্টোবর বৃহস্পতিবার বিকেলে বিজয়া দশমীতে যোগ দিতে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শংকর মালো উপজেলার ডুবাইল গ্রামের মনমোহন চন্দ্র মালোর ছেলে।

স্থানীয়রা জানায়, নয় দিন আগে পূজার ছুটিতে তিনি কুয়েত থেকে বাড়িতে আসেন। দুর্ঘটনার দিন স্ত্রী ও তিন মেয়েকে নিয়ে পূজা দেখতে বের হন। পথে বংশীবাড়ি কলেজ রোড এলাকায় দুটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রয়োজনীয় চিকিৎসা না থাকায় তাকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে পাঠানো হয়। তবে সেখানে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

কালিয়াকৈর থানার ওসি (অপারেশন) যোবায়ের আহমেদ বলেন, শংকর মালো দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছিলেন। পরে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন এবং এ বিষয়ে থানাকে অবহিত করেন। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

রাতে ফল খেলে কি ক্ষতি? যেসব ফল এড়িয়ে চলবেন
রাতে ফল খেলে কি ক্ষতি? যেসব ফল এড়িয়ে চলবেন
১৫ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৮:১৫:৩২

রাষ্ট্রপতি সিলেট যাচ্ছেন আজ
রাষ্ট্রপতি সিলেট যাচ্ছেন আজ
১৫ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৮:০৯:০৫

১৩ দিনে রেমিট্যান্স ১৭ হাজার ৫৫২ কোটি টাকা
১৩ দিনে রেমিট্যান্স ১৭ হাজার ৫৫২ কোটি টাকা
১৪ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৫৯:২২



মণিরামপুরে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক আটক
মণিরামপুরে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক আটক
১৪ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৯:০৮

হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে কৃষক নিহত, আহত ৩
হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে কৃষক নিহত, আহত ৩
১৪ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৫২:৫৮

ভয়ংকর হয়ে উঠছে ডেঙ্গু, একদিনে ৮ জনের মৃত্যু
ভয়ংকর হয়ে উঠছে ডেঙ্গু, একদিনে ৮ জনের মৃত্যু
১৪ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২৭:৩৯