• ঢাকা
  • |
  • সোমবার ২৪শে কার্তিক ১৪৩৩ রাত ০৩:৪৩:৪১ (09-Nov-2026)
  • - ৩৩° সে:

লালমনিরহাট হাতীবান্ধায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২, আহত ১

২৫ আগস্ট ২০২৫ সকাল ০৮:৫৩:০৩

লালমনিরহাট হাতীবান্ধায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২, আহত ১

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সানিয়াজান ইউনিয়নের মোকাদ্দেসনগর এলাকায় দুই মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুই যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও একজন।

২৪ আগস্ট রোববার সন্ধ্যায় উপজেলার মোকাদ্দেসনগর বড়খাতা সড়ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার নয়নখোলা ডাঙ্গারহাট এলাকার দুলাল মিয়ার ছেলে সবুজ (২৬) ও একই এলাকার ফাহিম (২৫)। এ ঘটনায় আহত সোহাগ (২৭) বর্তমানে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

আরও পড়ুন

নারায়ণগঞ্জে শীতলক্ষ্যায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত, আহত ১

পুলিশ ও স্থানীয়রা জানান, তিস্তা দোয়ানী ব্রিজ এলাকা থেকে বড়খাতাগামী মোটরসাইকেলের সাথে অপরদিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষ হয়। এতে একটি মোটরসাইকেল পাশে থাকা গাছে সজোরে আঘাত করলে ঘটনাস্থলে আরোহী ওই দুজনের মৃত্যু হয় এবং আহত হয় আরও একজন।
স্থানীয়রা আহতকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান।

হাতীবান্ধা হাইওয়ে পুলিশের ইনচার্জ (ওসি) আবু সাঈদ চৌধুরী বলেন, ‘খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া সম্পন্নের পর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




ঢাবি ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণ, আটক ৩
ঢাবি ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণ, আটক ৩
৮ নভেম্বর ২০২৬ রাত ০৯:৩১:৪৯



মালদ্বীপকে হারিয়ে সেমিতে পাকিস্তান
মালদ্বীপকে হারিয়ে সেমিতে পাকিস্তান
৮ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩:৫০