• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৮শে মাঘ ১৪৩২ সকাল ০৯:৩৯:৫৪ (10-Feb-2026)
  • - ৩৩° সে:

জয়পুরহাটে পুকুরে ডুবে একই গ্রামের ২ শিশুর মৃত্যু

৭ জুলাই ২০২৫ সকাল ০৮:১৬:৪৬

জয়পুরহাটে পুকুরে ডুবে একই গ্রামের ২ শিশুর মৃত্যু

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটে পুকুরের পানিতে ডুবে একই গ্রামের ২ শিশুর মৃত্যু হয়েছে। ৬ জুলাই রোববার বিকেলে সদর উপজেলার সগুনাচড়া দক্ষিণ দিওর গ্রামে এ ঘটনা ঘটে।

Ad

নিহতরা হলো, উপজেলার ভাদসা ইউপির সগুনাচড়া দক্ষিণ দিওর গ্রামের হারুনুর রশিদ হারুজের ছেলে আবির হোসেন (৬) ও একই গ্রামের হাবিবের মেয়ে হুমাইরা আক্তার (৭)।

Ad
Ad

পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে বাড়ি থেকে খেলতে বের হয় শিশু আবির হোসেন ও হুমাইরা আক্তার। গ্রামের একটি পুকুরের ধারে খেলছিল তারা। ধারণা করা হচ্ছে, অসাবধানতাবশত দু'জনেই পুকুরে পড়ে ডুবে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুটি শিশুর অকাল মৃত্যুতে পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েছেন।

জয়পুরহাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নাজমুল কাদের জানান, এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আজ মাঠে নামছেন ৬৫৫ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট
আজ মাঠে নামছেন ৬৫৫ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট
১০ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:৩৪:৩২


ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের দীর্ঘ সারি
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের দীর্ঘ সারি
১০ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:২৫:০৯


ঝিনাইদহে দুটি অবিস্ফোরিত গ্রেনেড উদ্ধার
ঝিনাইদহে দুটি অবিস্ফোরিত গ্রেনেড উদ্ধার
১০ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:১১:১৮

পদত্যাগ করলেন বার্সেলোনার সভাপতি লাপোর্তা
পদত্যাগ করলেন বার্সেলোনার সভাপতি লাপোর্তা
১০ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:০৫:২৩



চাঁদে শহর গড়ার পরিকল্পনা ইলন মাস্কের
চাঁদে শহর গড়ার পরিকল্পনা ইলন মাস্কের
১০ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৮:১৬

আজ ২০০ পর্যবেক্ষক নিয়ে মাঠে নামছে ইইউ
আজ ২০০ পর্যবেক্ষক নিয়ে মাঠে নামছে ইইউ
১০ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৪:০৮


Follow Us