• ঢাকা
  • |
  • সোমবার ১৩ই আশ্বিন ১৪৩৩ দুপুর ০১:১৪:৩০ (28-Sep-2026)
  • - ৩৩° সে:

রূপগঞ্জে গ্যাস বিস্ফোরণে চারজন দগ্ধ

১ মে ২০২৫ দুপুর ১২:০৩:০৯

রূপগঞ্জে গ্যাস বিস্ফোরণে চারজন দগ্ধ

রাশেদুল ইসলাম: নারায়ণগঞ্জের রূপগঞ্জের রূপসী কাজীপাড়া এলাকায় মঞ্জু ডাইং ও টেক্সটাইলে গ্যাস বিস্ফোরণে ৪ জন দগ্ধ হয়েছেন।

আজ ১ মে বৃহস্পতিবার সকাল সাড়ে নটায় এ ঘটনা ঘটে। দগ্ধদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে ।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্যাহ আল আরেফিন জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের  ইউনিট ঘটনাস্থলে যাওয়ার আগেই এলাকাবাসী আধাঘণ্টা চেষ্টা চালিয়ে গ্যাসের বাল্প বন্ধ করার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনের সূত্রপাত সম্পর্কে তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গ্যাস বিস্ফোরণ থেকে হয়ে থাকতে পারে। এ ঘটনায় চারজন দগ্ধ হয়েছে। তাদের তিন জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে, আরেকজন স্থানীয় হাসপাতালে ভর্তি আছেন। ক্ষয়ক্ষতি ক্ষতির পরিমাণ মালিক পক্ষের সাথে আলোচনা করে পরবর্তীতে জানা যাবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৯৯
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৯৯
২৮ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:১৭:১৩




রাঙামাটি শহরে সাঁড়াশি অভিযানে আটক ৩৫
রাঙামাটি শহরে সাঁড়াশি অভিযানে আটক ৩৫
২৮ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:২২:০০

মাছের ঘের থেকে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার
মাছের ঘের থেকে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার
২৮ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:১৪:১০


দেশের বাজারে ফের কমল স্বর্ণের দাম
দেশের বাজারে ফের কমল স্বর্ণের দাম
২৮ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০:৫৮:০৪