• ঢাকা
  • |
  • শনিবার ১১ই আশ্বিন ১৪৩৩ বিকাল ০৫:০৩:৫১ (26-Sep-2026)
  • - ৩৩° সে:

টঙ্গীতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল যুবকের

১৫ এপ্রিল ২০২৫ দুপুর ০২:১৮:২৫

টঙ্গীতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল যুবকের

পুবাইল পশ্চিম (গাজীপুর) প্রতিনিধি: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মিন্টু (৩৮) নামে এক যুবক নিহত হয়েছেন।

১৫  মঙ্গলবার সকালে মহাসড়কের হোসেন মার্কেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত মিন্টু কুষ্টিয়া জেলার ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ছয়গড়ী গ্রামের আলমগীর হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মিন্টু পেশায় একজন টাইলস মিস্ত্রি। তিনি টঙ্গীতে কাজ করতেন। সকাল সোয়া ৬টার দিকে হোসেন মার্কেট এলাকা দিয়ে মহাসড়ক পার হচ্ছিলেন মিন্টু। এ সময় অজ্ঞাতনামা গাড়ি তাকে সজোরে ধাক্কা দিয়ে চলে যায়। এতে মিন্টুর মাথা থেতলে ঘটনাস্থলেই মারা যায়। পরে ৯৯৯-এ খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ।

টঙ্গী পূর্ব থানার উপ-পরিদর্শক (এস আই) সফিউল আলম ঘটনায় সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


খুলনায় ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু
খুলনায় ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু
২৬ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:৩৬:৩৩

হাম উপসর্গে একদিনে আরও ৩ শিশুর মৃত্যু
হাম উপসর্গে একদিনে আরও ৩ শিশুর মৃত্যু
২৬ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:২৮:৩৩


চাঁদাবাজির অভিযোগে অভিনেত্রী বর্ষিণী গ্রেফতার
চাঁদাবাজির অভিযোগে অভিনেত্রী বর্ষিণী গ্রেফতার
২৬ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:১২:০৮