• ঢাকা
  • |
  • রবিবার ১লা অগ্রহায়ণ ১৪৩৩ সকাল ০৬:৩৯:১৮ (15-Nov-2026)
  • - ৩৩° সে:

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় দুজন নিহত, আহত ১

১২ এপ্রিল ২০২৫ সকাল ১০:৫৫:১৮

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় দুজন নিহত, আহত ১

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার বটতৈল এলাকায় বাসের চাপাই দুই মোটর সাইকেল আরোহী নয়ন ইসলাম (২৫) ও রনি ইসলাম (২৬) নিহত হয়েছেন। এ্ই ঘটনায় মিজানুর রহমান নামের (২৭) আরো এক মোটর সাইকেল আরোহী গুরুতর আহত হয়েছে।

আজ ১২ এপ্রিল শনিবার সকাল ৮টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল এলাকায় কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে এই হতাহতের ঘটনা ঘটে।

নিহত নয়ন, রনি ও আহত মিজান সদর উপজেলার উজান গ্রাম ইউনিয়নের দূর্বাচারা গ্রামের বাসিন্দা। হতাহত সবাই কিয়াম মেটাল ইন্ড্রাষ্ট্রিজে চাকরি করেন।

আরও পড়ুন

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা নিহত, এমপিসহ আহত শতাধিক

কুষ্টিয়া হাইওয়ে পুলিশের এসআই জয়দেব জানান, সকালে দূর্বাচারা গ্রাম থেকে এক মোটর সাইকেলে নয়ন, রনি ও মিজানুর কর্মস্থল কিয়াম মেটাল ইন্ড্রাষ্ট্রিজে আসার পথে বটতৈল এলাকায় পৌঁছেলে বিপরিত দিক থেকে  দ্রুতগামী গড়াই বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নয়ন ও রনির মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় মিজানুরকে চিকিৎসার জন্য কুষ্টিয়ার ২৫০ শয্যার হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সকাল ১০টার দিকে পাওয়া খবরে জানা গেছে, কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক অবরোধ করে রেখেছে বিক্ষুব্ধ জনতা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

রাজধানীতে বহুতল ভবনে আগুন
রাজধানীতে বহুতল ভবনে আগুন
১৫ নভেম্বর ২০২৬ রাত ০২:০৮:২৫

বাংলাদেশকে হারিয়ে ফাইনালে পাকিস্তান
বাংলাদেশকে হারিয়ে ফাইনালে পাকিস্তান
১৪ নভেম্বর ২০২৬ রাত ১০:২৮:৫৪