• ঢাকা
  • |
  • সোমবার ২১শে আষাঢ় ১৪৩৩ ভোর ০৪:৪১:৩১ (06-Jul-2026)
  • - ৩৩° সে:

যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

৮ এপ্রিল ২০২৫ সকাল ১১:৫৪:১৯

যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের চৌহালীতে যমুনা নদীতে গোসল করতে নেমে মিরাজুল ইসলাম (২২) নামের এক যুবক নিখোঁজ হয়েছিলেন।

নিখোঁজের ৩৮ ঘণ্টা পর আজ ৮ এপ্রিল মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে নাগরপুর উপজেলার নিশ্চিন্তপুর নৌকা ঘাট সংলগ্ন যমুনা নদী থেকে তার মরদেহ উদ্ধার করে পরিবার।

মিরাজুল ইসলাম উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের উত্তর হাটাইল গ্রামের সাবেক ইউপি সদস্য মৃত আনোয়ার হোসেনের ছেলে।

মিরাজুলের কাকা বাবু মিয়া জানান, গত ৬ এপ্রিল রোববার বিকেলে চরসলিমাবাদ (ভূতের মোড়) এলাকা সংলগ্ন যমুনা নদীতে বোনদের সাথে গোসলে নামে মিরাজুল। তবে সবার অগোচরে নদীর স্রোতের টানে ভেসে যায় সে। জাল ও নৌকা দিয়ে অনেক খুঁজাখুঁজি করে না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়।

তিনি আরও জানান, সোমবার ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদীতে তল্লাশি চালিয়ে উদ্ধার করতে না পেরে ফিরে যায়। আজ মঙ্গলবার সকালে কয়েকজন জেলে নদীতে মরদেহ ভাসতে দেখে আমাদের খবর দেয়। পরে আমরা নৌকা নিয়ে নাগরপুর উপজেলার নিশ্চিন্তপুর নৌকা ঘাট থেকে মরদেহ উদ্ধার করে নিয়ে আসি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা জানাল ইরান
বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা জানাল ইরান
৫ জুলাই ২০২৬ সন্ধ্যা ০৭:৪৯:২৪


আগামীকাল কালীগঞ্জ যাচ্ছেন নাহিদ ইসলাম
আগামীকাল কালীগঞ্জ যাচ্ছেন নাহিদ ইসলাম
৫ জুলাই ২০২৬ সন্ধ্যা ০৭:১৮:০০




পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি
পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি
৫ জুলাই ২০২৬ সন্ধ্যা ০৬:৩৬:০৮

Follow Us