• ঢাকা
  • |
  • শনিবার ২১শে চৈত্র ১৪৩২ দুপুর ১২:৪৮:৩১ (04-Apr-2026)
  • - ৩৩° সে:

যাত্রাবাড়ীতে বেপরোয়া ট্রাকের চাপায় রিকশা চালক-যাত্রী নিহত

৪ এপ্রিল ২০২৬ সকাল ১১:০৩:৪১

যাত্রাবাড়ীতে বেপরোয়া ট্রাকের চাপায় রিকশা চালক-যাত্রী নিহত

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর যাত্রাবাড়ীতে উল্টোপথে বেপরোয়া গতির ট্রাকের ধাক্কায় অটোরিকশা চালক ও এক যাত্রী নিহত হয়েছেন।

৩ এপ্রিল শুক্রবার দিবাগত রাত ১টার দিকে যাত্রাবাড়ী মীরহাজীরবাগ কাঁচাবাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত রিকশাচালকের নাম ফিরোজ আহমেদ (৫০) বলে জানা গেলেও পরিচয় নিশ্চিত হয়নি নিহত যাত্রীর।

Ad
Ad

মো. খাইরুল নামে এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘রাত ১টার দিকে মীরহাজীরবাগ কাঁচাবাজারের পাশে একটি দোকানে বসে চা পান করছিলেন তিনি। তখন দেখেন, উল্টো পথ দিয়ে একটি ট্রাক বেপরোয়া গতিতে চালিয়ে যাচ্ছে। এর ৩০ সেকেন্ড পরই সামনে গিয়ে একটি অটোরিকশার ওপর দিয়ে উঠিয়ে দেয় ওই ট্রাক। সঙ্গে সঙ্গে তারা দৌড়ে গিয়ে ট্রাকের নিচ থেকে অটোচালক ও যাত্রীকে বের করেন। মুমূর্ষু অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে নিয়ে গিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

তিনি আরও বলেন, ‘এ ঘটনায় আশপাশের লোকজন ট্রাকের চালককে আটকে রেখে পুলিশে খবর দেন। চালককে উল্টো পথে বেপরোয়া গতিতে চালানোর কারণ জানতে চাইলে জানান, যাত্রাবাড়ী দয়াগঞ্জ এলাকায় আরেকটি ট্রাকের সঙ্গে তার ট্রাকের ধাক্কা লেগেছিল। সেই ট্রাকটি ধরতে সে উল্টো পথে দ্রুত চালিয়ে যাচ্ছিল।’

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু জানান, ‘রাতে মীরহাজীরবাগে ট্রাকের ধাক্কায় এই  দুর্ঘটনা ঘটে। নিহত অটোরিকশার চালক ও যাত্রীর মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পরপরই ট্রাকটি জব্দের পাশাপাশি চালককে আটক করা হয়েছে।’

Ad
Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



বিয়ে করেছেন আবু বাকের মজুমদার
বিয়ে করেছেন আবু বাকের মজুমদার
৪ এপ্রিল ২০২৬ দুপুর ১২:২৩:০৭


নতুন লাক্স সুপারস্টার হলেন বর্ণিতা
নতুন লাক্স সুপারস্টার হলেন বর্ণিতা
৪ এপ্রিল ২০২৬ দুপুর ১২:০২:৫৪



দেশের বাজারে অপরিবর্তিত সোনার দাম
দেশের বাজারে অপরিবর্তিত সোনার দাম
৪ এপ্রিল ২০২৬ সকাল ১১:৪০:২৬


রংপুরে বাড়ছে হামের প্রকোপ
রংপুরে বাড়ছে হামের প্রকোপ
৪ এপ্রিল ২০২৬ সকাল ১১:১৫:০৭


Follow Us