• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে ভাদ্র ১৪৩৩ সকাল ০৭:০২:১২ (11-Sep-2026)
  • - ৩৩° সে:

রংপুরে বাড়ছে হামের প্রকোপ

৪ এপ্রিল ২০২৬ সকাল ১১:১৫:০৭

রংপুরে বাড়ছে হামের প্রকোপ

রংপুর ব্যুরো: রংপুর বিভাগের আট জেলায় হামের প্রকোপ বাড়লেও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে হামের নির্দিষ্ট পরীক্ষা-নিরীক্ষার মেশিন না থাকায় ভোগান্তিতে পড়ছেন রোগী ও স্বজনরা। আর হাসপাতালের সংশ্লিষ্টরা বলছেন, হামের উপসর্গ দেখে রোগীদের সেবা দেওয়া হচ্ছে। পাশাপাশি রোগীদের পরীক্ষা-নিরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে পাঠাতে হয় ঢাকায়।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে হামে আক্রান্ত হওয়া শিশুদেরকে শিশু ওয়ার্ডের পাশে আইসোলেশন ওয়ার্ড তৈরি করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। জটিল রোগীদের চিকিৎসা দিতে প্রস্তুত করা হচ্ছে আইসিইউ। তবে ডাক্তাররা হাসপাতাল থেকে ওষুধ না দিয়ে রোগীর স্বজনদের হাতে ধরিয়ে দিচ্ছেন প্রেসক্রিপশন।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বিশেষ ইউনিটের প্রধান ডা. আ.ন.ম তানভীর চৌধুরী বলেন, হাম রোগে আক্রান্ত হয়ে শিশুরা ভর্তি হচ্ছে। ব্যাথায় কাতরাচ্ছে অনেক শিশু।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগ্রেডিয়ার জেনারেল আশিকুর রহমান জানান, গত এক সপ্তাহ থেকে হামের রোগী আশা শুরু হয়েছে। তবে সবগুলোই শিশু। হামের প্রকোপ বেশি হওয়ায় শিশু ওয়ার্ডে আইসোলেশন ওয়ার্ড তৈরি করে চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
১০ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৩০:১৪



সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৫৩


আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৬:২৯



‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩৯:০৭