• ঢাকা
  • |
  • শনিবার ১৪ই ভাদ্র ১৪৩৩ সন্ধ্যা ০৭:২১:০৫ (29-Aug-2026)
  • - ৩৩° সে:

জনপ্রিয় ইসলামী বক্তা মাওলানা আব্দুল হাই এখন আশঙ্কামুক্ত

১৭ নভেম্বর ২০২৪ সকাল ০৭:৩৫:৪৮

জনপ্রিয় ইসলামী বক্তা মাওলানা আব্দুল হাই এখন আশঙ্কামুক্ত

ডেস্ক রিপোর্ট: বর্তমান সময়ের জনপ্রিয় ইসলামী বক্তা ও নন্দিত খতিব আব্দুল হাই মুহাম্মাদ সাইফুল্লাহ সড়ক দুর্ঘটনার শিকার হয়ে মারাত্মক আহত হয়েছেন।

১৬ নভেম্বর শনিবার দিবাগতরাতে মাহফিল থেকে ফেরার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হন।

টাঙ্গাইল যমুনা সেতু এক্সপ্রেসওয়েতে একটি ট্রাক খতিব আব্দুল হাই মুহাম্মাদ সাইফুল্লাহকে বহনকারী গাড়িটিকে পেছন থেকে আঘাত করলে এ দুর্ঘটনা ঘটে। এতে গাড়িটি সামনে এবং পেছনে দুমড়ে-মুচড়ে যায়।

১৭ নভেম্বর রোববার সকাল ৭টার দিকে মাওলানা আব্দুল হাই মুহাম্মাদ সাইফুল্লাহর ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে দেয়া এক অ্যাডমিন পোস্ট থেকে দুর্ঘটনার এ তথ্য জানা গেছে। ফেসবুক পোস্ট থেকে জানা যায়, দুর্ঘটনার শিকার হয়ে তিনি বুকে, চোখে এবং পিঠে আঘাত পেয়েছেন। টাঙ্গাইলে প্রাথমিক চিকিৎসা শেষে দ্রুত ঢাকায় আনা হয়েছে। চোখের উন্নত চিকিৎসার জন্য ব্যবস্থা নেয়া হচ্ছে।

বর্তমানে তিনি আশঙ্কামুক্ত আছেন। পূর্ণ বিশ্রামে থাকতে বলা হয়েছে। এই নিয়ে কোনো আতঙ্ক না ছড়িয়ে ভক্তবৃন্দ ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি দোয়ার আহ্বান জানানো হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বিদ্যুৎ নিয়ে সুখবর দিলেন প্রতিমন্ত্রী
বিদ্যুৎ নিয়ে সুখবর দিলেন প্রতিমন্ত্রী
২৯ আগস্ট ২০২৬ সন্ধ্যা ০৭:০৬:৫৮



ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৬
ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৬
২৯ আগস্ট ২০২৬ সন্ধ্যা ০৬:৪২:৩১






দেশে হামের উপসর্গে আরও ৩ মৃত্যু
দেশে হামের উপসর্গে আরও ৩ মৃত্যু
২৯ আগস্ট ২০২৬ বিকাল ০৪:২০:১৬