• ঢাকা
  • |
  • শুক্রবার ২৯শে ফাল্গুন ১৪৩২ সন্ধ্যা ০৬:৫২:৫১ (13-Mar-2026)
  • - ৩৩° সে:

পিরোজপুরে প্রাইভেটকার খালে পড়ে শিশুসহ নিহত ৮

১০ অক্টোবর ২০২৪ সকাল ০৭:৫১:১৩

পিরোজপুরে প্রাইভেটকার খালে পড়ে শিশুসহ নিহত ৮

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুর সদরের কদমতলা এলাকায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে চার শিশুসহ আটজন নিহত হয়েছেন।

৯ অক্টোবর বুধবার মধ্যরাত সোয়া ২টায় এ দুর্ঘটনা ঘটে।

Ad
Ad

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসীম বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার রাত ২টার দিকে পিরোজপুরের কদমতলা বাজারে একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে চার শিশুসহ মোট ৮ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চার জন একই পরিবারের। এর মধ্যে ২ জন পুরুষ, ২ জন নারী ও ৪ জন শিশু রয়েছেন।

Ad

জসীম আরও জানান, বুধবার রাত সোয়া ২টায় খালে গাড়ি পড়ে যাওয়ার খবর পায় ফায়ার সার্ভিস। এরপর পিরোজপুর ফায়ার স্টেশনের একটি ইউনিট রাত আড়াইটার দিকে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। কিছুক্ষণের মধ্যে আরও একটি ইউনিট সেখানে গিয়ে যুক্ত হয়। গাড়িতে থাকা মোট ৮টি মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, গাড়িতে থাকা সবাই মারা গেছেন।

ফায়ার সার্ভিস জানায়, নিহতদের মধ্যে একই পরিবারের চারজন রয়েছেন। তারা হলেন, মোতাহার (৪৫), তার স্ত্রী সাবিনা (৩৬), তাদের কন্যা সন্তান মুক্তা (১০) ও ছেলে শোয়াইব (২)।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

চাটমোহরে চা স্টলে গুলি, আহত ২
চাটমোহরে চা স্টলে গুলি, আহত ২
১৩ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৬:৪৭:০৫


ফতুল্লায় চুরির ঘটনায় গ্রেফতার ২
ফতুল্লায় চুরির ঘটনায় গ্রেফতার ২
১৩ মার্চ ২০২৬ বিকাল ০৫:১২:৪১




ঢাকা রিজেন্সি হোটেলে অগ্নিকাণ্ডে দগ্ধ ৪
ঢাকা রিজেন্সি হোটেলে অগ্নিকাণ্ডে দগ্ধ ৪
১৩ মার্চ ২০২৬ বিকাল ০৪:৩৬:৩৭





Follow Us