নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সেনবাগে সড়ক দুর্ঘটনায় আহত মো. শাওন দীর্ঘ ১ মাস ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মারা গেছেন।
শাওন উপজেলার ৯নং নবীপুর ইউনিয়নের বিঞ্চুপুর গ্রামের সর্দার বাড়ির মাওলানা মো. ইউসুফের ছেলে।
গত ৫ আগস্ট কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি। এরপর পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৯ সেপ্টেম্বর বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়।
শাওনের মৃত্যুতে পরিবার ও এলাকাবাসীর মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available